প্রোটিয়াদের ৪০৩ রানের বড় লিড

স্টাফ রিপোর্টার

দিনের শেষ ওভার। সেঞ্চুরি পূর্ণ করে অপরাজিত হিসেবেই মাঠ ছাড়ার প্রস্তুতি নিচ্ছিলেন উইয়ান মুল্ডার। পার্টটাইমার তাওহীদ হৃদয়ের ঘূর্ণিতে উইকটরক্ষকের ক্যাচ হলেন তিনি। উল্লাসে মাতলো বাংলাদেশ শিবির।

তবে ম্যাচের অবস্থান দেখলে ওই উল্লাস কার্যত মূল্যহীন। এরই মধ্যে ৪০৩ রানের বিশাল লিড নিয়ে ফেলেছে দক্ষিণ আফ্রিকা। মার্কাস অ্যাকারম্যান আর মুল্ডারের জোড়া সেঞ্চুরিতে ৭ উইকেটে ৪৯৪ রান নিয়ে দ্বিতীয় দিন শেষ করেছে তারা।

শেষ সেশনে ফিফটি করে তাসকিন আহমেদের শিকার হন টনি ডি জর্জি (৬৬)। লিটন দাসের বদলি হিসেবে কিপিং করে জাকের আলীর গ্লাভসে ধরা পড়েন তিনি। দ্বিতীয় দিনে প্রতি সেশনে দুটি করে উইকেটই পেয়েছে বাংলাদেশ।

দ্বিতীয় সেশনে দক্ষিণ আফ্রিকার দুই ব্যাটার আউট হন। তারা হলেন ম্যাথিউ ব্রিটজকে এবং রায়ান রিকেলটন। দুজনই সাজঘরে ফেরেন ২০ রান করে। ব্রিটজকেকে আউট করেন খালেদ, রিকেলটনকে শরিফুল।

এর আগে ১৩৮ বলে ২৩ চার আর ৪ ছক্কায় ১৫০ রানের বিধ্বংসী ইনিংস খেলেন মার্কাস অ্যাকারম্যান। লাঞ্চের ঠিক আগে তাকে এলবিডব্লিউ করেন শরিফুল ইসলাম। ২১৯ রানে তৃতীয় উইকেট পড়ে দক্ষিণ আফ্রিকার। এরপর ২৫৩ রানে চতুর্থ আর ২৯৬ রানে পড়ে পঞ্চম উইকেট।

যে পিচে বাংলাদেশের ব্যাটাররা একের পর এক উইকেট বিলিয়ে দিয়েছে, সেই পিচেই দাপট দেখিয়েছেন দক্ষিণ আফ্রিকার ব্যাটাররা। ৯৬ রানের জুটি গড়েছিলেন মার্কাস অ্যাকারম্যান ও জুবায়ের হামজা। সেই জুটি অবশেষে ভেঙেছে খালেদ আহমেদের বলে ২৭ রান করে হামজা ফিরলে।

খালেদের বলে ইনসাইড এজে বল ব্যাটে লাগে হামজার। পরে সেই বল চলে যায় গালিতে থাকা ফিল্ডার মাহফিজুল ইসলামের রবিনের কাছে। সহজেই সেটি তালুবন্দি করেন তিনি। ১৪৫ রানে দ্বিতীয় উইকেট হারায় স্বাগতিকরা।

এর আগে, বৃষ্টিবিঘ্নিত প্রথম দিন বাংলাদেশ প্রথম ইনিংসে মাত্র ৯১ রানে অলআউট হয়। ১ উইকেটে ৮৮ রান নিয়ে দিনের খেলা শেষ করে দক্ষিণ আফ্রিকা। এবাদত হোসেন নিয়েছিলেন সেই উইকেট। এইডেন মার্করামকে ২১ রানে উইকেটরক্ষকের ক্যাচ বানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *