ওয়ালটনের কর্মকর্তা-কর্মচারীদের ফায়ার সেইফটি প্রশিক্ষণ

স্টাফ রিপোর্টার

বাংলাদেশের সুপারব্র্যান্ড ওয়ালটন কর্পোরেট অফিসে অনুষ্ঠিত হয় ‘অগ্নিনিরাপত্তা, জরুরি উদ্ধার ও প্রাথমিক চিকিৎসা ব্যবস্থাপনা’ শীর্ষক প্রশিক্ষণ।

শনিবার (১০ মে) দুপুরে বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স প্রশিক্ষক টিমের মাধ্যমে প্রদত্ত অগ্নিনির্বাপন, জরুরি উদ্ধার ও প্রাথমিক চিকিৎসা বিষয়ক প্রশিক্ষণের সার্টিফিকেট বিতরণ অনুষ্ঠান হয়।

বসুন্ধরায় ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ পিএলসির কর্পোরেট অফিসের অলোম্পিয়াস হলরুমে এই সার্টিফিকেট বিতরণ অনুষ্ঠান হয়।

অনুষ্ঠানে ওয়ালটন কর্পোরেট অফিসের কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

শেখ মো. গোলাম মোস্তফার সঞ্চালনায় অনুষ্ঠানে ইএচএস বিভাগের প্রধান মোস্তাফিজুর রহমান রাজু বক্তব্য রাখেন।

প্রধান অতিথি হিসাবে ওয়ালটনের এএমডি মো. নজরুল ইসলাম সরকার উপস্থিত সবার উদ্দেশ্যে ফায়ার সেইফটি প্রশিক্ষণের প্রয়োজনীয়তা ও গুরুত্ব বর্ণনা করে বক্তব্য রাখেন এবং সার্টিফিকেট বিতরণ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *