ট্যাক্স ফ্রি গাড়ি-প্লট নেবেন না বিএনপির এমপিরা
স্টাফ রিপোর্টার
বিএনপির নির্বাচিত সংসদ সদস্যরা ট্যাক্স ফ্রি গাড়ি ও সরকারি প্লট গ্রহণ করবেন না বলে জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে সংসদ ভবন থেকে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।
বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে জানিয়ে তিনি বলেন, “এখান থেকে পরিবর্তনের সূচনা।”
এর আগে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নবনির্বাচিত সংসদ সদস্যরা ট্যাক্স ফ্রি গাড়ি ও সরকারি প্লট গ্রহণ না করার কথা জানিয়েছিলেন।
