সোনার রাস্তা তৈরি হচ্ছে দুবাইয়ে!

স্টাফ রিপোর্টার

সোনার দাম গত কয়েক বছরে হু হু করে বেড়েছে। দেশে কিংবা বিদেশে চাঙা হয়েছে সোনার বাজার। আদিকাল থেকে সোনার নানান ব্যবহার থাকলেও গহনা হিসেবে নারীদের পছন্দের অন্যতম হলো সোনা। তবে ২০২৬ সালের মধ্যে সোনার রাস্তা চালুর কথা জানা যাচ্ছে। ২৪ ক্যারেটের সোনা দিয়ে এই রাস্তা তৈরি করছে দুবাই। দুবাই আধুনিক সোনার শহর হিসেবে পরিচিতি পেয়েছে আগেই।

চলতি বছরের শেষ নাগাদ দুবাইয়ের গোল্ড ডিস্ট্রিক্টে চালু হতে যাচ্ছে শহরটির প্রথম সোনায় মোড়ানো হাঁটার পথ। ২৪ ক্যারেট সোনা দিয়ে তৈরি এ পথটি বিশ্বের প্রথম এবং দীর্ঘতম সোনার হাঁটার পথ হবে। রাস্তার দু’পাশে থাকবে অজস্র সোনার গহনার দোকান ও সোনা দিয়ে তৈরি বিলাসবহুল সব সামগ্রী।

দুবাই গোল্ড ডিস্ট্রিক্টের বাণিজ্যিক বিভাগের জ্যেষ্ঠ পরিচালক রশিদ আল হারমুদি গাল্ফ টুডেকে জানিয়েছেন, আগামী দুই মাসের মধ্যে রাস্তাটি উদ্বোধনের পরিকল্পনা রয়েছে তাদের। এর মাধ্যমে এল ডোরাডো এলাকায় নতুন একটি পর্যটন আকর্ষণের অন্যতম স্পট যুক্ত হবে। দুবাইকে পর্যটন গন্তব্য এবং বিশ্বব্যাপী সোনার বাণিজ্যের কেন্দ্র হিসেবে আরও শক্তিশালী করার উদ্যোগের অংশ হিসেবে প্রকল্পটি নেওয়া হয়েছে বলে জানান তিনি।

এর আগে বিশ্বের সবচেয়ে ভারী ও সবচেয়ে বড় এক জোড়া সোনার কানের দুল তৈরি করে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে দুটি রেকর্ড গড়েছে দুবাই।

গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের দুটি স্বীকৃতি ঘোষণা উপলক্ষে সম্প্রতি আয়োজিত অনুষ্ঠানের ফাঁকে আল হারমুদি আরও বলেন, নতুন উদ্যোগে স্থানীয় বাসিন্দা ও পর্যটকরা সোনালি পথে হাঁটার সুযোগ পাবেন। দুবাই গোল্ড ডিস্ট্রিক্টে এটি হবে এক ব্যতিক্রমী অভিজ্ঞতা। এ ছাড়া একটি প্রদর্শনী আয়োজনের পরিকল্পনার কথাও জানান তিনি। এর লক্ষ্য হলো মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় স্বর্ণ ও গহনা বাণিজ্য প্রদর্শনী।

আল হারমুদি আরও জানান, চলতি বছরের শুরু থেকে গোল্ড ডিস্ট্রিক্টে পাইকারি স্বর্ণ ব্যবসার প্রতিষ্ঠানের সংখ্যা ২০ শতাংশ বেড়েছে। একই সময়ে সোনা, গহনা, মূল্যবান পাথর ও বিলাসবহুল ঘড়ি বিক্রির নতুন দোকানের সংখ্যা বেড়েছে ১৫ শতাংশ। তিনি বলেন, স্বর্ণ ও গহনা ব্যবসার সঙ্গে যুক্ত যেসব প্রতিষ্ঠান এই কার্যক্রম পরিচালনা করতে আগ্রহী, তাদের ক্রমবর্ধমান চাহিদা পূরণে সম্প্রসারণের কাজ চলছে। আগামী এক বছরে প্রতিষ্ঠানের সংখ্যা ১০ থেকে ২০ শতাংশ পর্যন্ত বাড়তে পারে বলে আশা করছেন তিনি। এ লক্ষ্যে নতুন অফিস ও খুচরা বিক্রির জায়গাও তৈরি করা হচ্ছে।

দুবাইয়ের বৃহত্তম ও ঐতিহ্যবাহী স্বর্ণবাজার হল ডেরা। বিশ্বের নানা দেশ থেকে ব্যবসায়ীরা এখানে আসেন। সেই স্বর্ণবাজারকেই আরও আকর্ষণীয় করে তুলতে সোনার রাস্তা তৈরি হচ্ছে।

গোটা বিশ্বেরই অন্যতম সোনার বাজার হলো। প্রায় চারশোটি সোনার দোকান রয়েছে সেখানে। ১৮ থেকে ২৪ ক্যারাটের সোনা, রুপা, প্ল্যাটিনাম, হিরার দোকানে সাজানো সেই এলাকা। রয়েছে সোনার তৈরি নানা বিলাসবহুল সামগ্রীর দোকানও। সেই এলাকার রাস্তাটিকেই এ বার সোনায় মোড়ানো রাস্তা তৈরি করছে ‘দুবাই গোল্ড ডিস্ট্রিক্ট’। সোনার পাতে মোড়ানো সেই পথে হাঁটবেন বনিকরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *