অভিষেকের প্রথম বলেই আউট মাহফিজুল ইসলাম রবিন
এমন অভিষেক ক’জন ক্রিকেটার চাইবেন? একেবারে বাঘের ডেরায় গিয়ে শুরুতেই বাঘের মুখোমুখি হওয়ার মত অবস্থা। মাহফিজুল ইসলাম রবিনের অবস্থাও হয়েছে তেমন। দক্ষিণ আফ্রিকার মাটিতে খেলা। তারওপর অভিষেক। এমন অভিষেক ম্যাচে ইনিংস ওপেন করতে নামলেন ঘরোয়া ক্রিকেটে দুর্দান্ত ব্যাটিং করা মাহফিজুল ইসলাম।
কিন্তু বিশ্বের অন্যতম সেরা বোলার কাগিসো রাবাদাকেই আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম বল মোকাবেলা করলেন মাহফিজুল ইসলাম। কিন্তু প্রথম বলেই কুপোকাত হলেন তিনি। রাবাদা বলটি দিলেন আউটসাইড অফে। ব্যাট পেতে দিলেন রবিন। বল বাইরের কানায় লেগে চলে গেলো গালি অঞ্চলে মার্কো ইয়ানসেনের হাতে।
জীবনের প্রথম বলেই আউট হওয়া অন্যতম দুর্ভাগ্যতম ব্যাটার হয়ে গেলেন মাহফিজুল ইসলাম রবিন। নিজের এবং দলের রানের খাতা খোলার আগেই বিদায় নিলেন তিনি।
রাবাদার করা দ্বিতীয় ওভারে আরও একটি উইকেটের পতন হলো। এবার উইকেটরক্ষকের হাতে ক্যাচ দিয়ে ফিরে যান মুমিনুল হক। ব্যাটের কানায় লাগিয়ে উইকেটের পেছনে উইকেটরক্ষকের হাতে ক্যাচ দেন তিনি। এ সময় দলের রান ২ এবং
এ রিপোর্ট লেখার সময় বাংলাদেশের রান ৭ ওভারে ২ উইকেট হারিয়ে ২১। ১১ রানে তানজিদ হাসান তামিম এবং নাজমুল হোসেন শান্ত ব্যাট করছেন ১১ রান নিয়ে।
