ইলেকট্রো-মেকানিক্যাল সামগ্রী ক্যাটাগরিতে সেরা প্রতিষ্ঠান ওয়ালটন

স্টাফ রিপোর্টার

ইলেকট্রো-মেকানিক্যাল সামগ্রী ক্যাটাগরিতে সেরা প্রতিষ্ঠান হিসেবে পুরস্কার পেয়েছে ওয়ালটন হাই-টেক। বিশ্ব বসতি দিবস-২০২৬ উপলক্ষে আয়োজিত তিন দিনব্যাপী বসতি মেলার সমাপনী অনুষ্ঠানে প্রতিষ্ঠানটিকে এ পুরস্কার দেওয়া হয়।

বুধবার (৭ অক্টোবর) রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত সমাপনী অনুষ্ঠানে বিভিন্ন ক্যাটাগরিতে সেরা ছয়টি প্রতিষ্ঠানকে পুরস্কার এবং মেলায় অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলোকে সনদপত্র দেওয়া হয়।

ওয়ালটন হাই-টেক-এর পক্ষে পুরস্কার গ্রহণ করেন প্রতিষ্ঠানটির অ্যাডিশনাল অপারেটিভ ডিরেক্টর ও বিক্রয় বিভাগের প্রধান (লিফট— টেন্ডার ও করপোরেট সেলস) মো. ইয়াজ্জুম হোসেন সুজন।

আবাসন নির্মাণ ক্যাটাগরিতে সেরা প্রতিষ্ঠান হিসেবে পুরস্কার পেয়েছে অ্যাসেট ডেভেলপমেন্ট অ্যান্ড হোল্ডিংস লিমিটেড। এ ছাড়া গৃহনির্মাণ উপকরণ ক্যাটাগরিতে পুরস্কার পেয়েছে শরীফ মেটাল।

নবায়নযোগ্য জ্বালানি ব্যবহার ক্যাটাগরিতে সেরা নির্বাচিত হয়েছে জেআরসি পাওয়ারটেক এবং পরিবেশ সুরক্ষা উপকরণ ক্যাটাগরিতে পুরস্কার পেয়েছে চার্ম লিমিটেড। এ ছাড়া গ্রিন কনস্ট্রাকশন ক্যাটাগরিতে সেরা হয়েছে ম্যাক্স ইনফ্রাস্ট্রাকচার লিমিটেড।

অনুষ্ঠানের প্রধান অতিথি গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আহমেদ সোহেল মঞ্জুর এমপি এবং অনুষ্ঠানের সভাপতি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. আব্দুল মতিন পুরস্কারগুলো বিতরণ করেন।

বিশ্ব বসতি দিবস-২০২৬ উপলক্ষে আয়োজিত এ মেলায় আবাসন ও নির্মাণ খাতের বিভিন্ন প্রতিষ্ঠান ছাড়াও গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীন বিভিন্ন দপ্তর ও সংস্থা অংশ নেয়। মেলায় আবাসন, নির্মাণসামগ্রী, পরিবেশবান্ধব নির্মাণ, নবায়নযোগ্য জ্বালানি ও আধুনিক নির্মাণ প্রযুক্তিসহ বিভিন্ন পণ্য ও সেবা প্রদর্শন করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *