দুদক কর্মীদের ঝুঁকি ভাতা বাড়ল

স্টাফ রিপোর্টার

জাতীয় বেতনস্কেলের আওতাভুক্ত দুর্নীতি দমন কমিশনের (দুদক) গ্রেড ১০ থেকে ২০ পর্যন্ত কর্মচারীদের জন্য চাকরির বয়স ও গ্রেডভিত্তিক মাসিক ঝুঁকি ভাতা পুনর্নির্ধারণ করেছে সরকার। নতুন নির্ধারিত ভাতা ২০২৮ সালের ১ জানুয়ারি থেকে কার্যকর হবে।

অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের প্রবিধি অনুবিভাগ-৩ শাখা থেকে এ সংক্রান্ত গেজেটে প্রকাশ করা হয়েছে। গত ১৭ সেপ্টেম্বরের গেজেটটি প্রকাশ করা হয়েছে বুধবকার (২৩ সেপ্টেম্বর)।

গেজেট অনুযায়ী, গ্রেড-১০ কর্মচারীদের চাকরির বয়স পাঁচ বছর বা তার কম হলে মাসিক ঝুঁকি ভাতা হবে ৩ হাজার ২৪০ টাকা। চাকরির বয়স ৫ বছরের বেশি থেকে ১০ বছর পর্যন্ত হলে ৩ হাজার ৮৪০ টাকা, ১০ বছরের বেশি থেকে ১৫ বছর পর্যন্ত ৪ হাজার ৫৬০ টাকা, ১৫ বছরের বেশি থেকে ২০ বছর পর্যন্ত ৫ হাজার ৪০০ টাকা এবং ২০ বছরের বেশি হলে ৬ হাজার ৪৮০ টাকা পাওয়া যাবে।

গ্রেড-১১ কর্মীদের জন্য বয়সভেদে এ ভাতার পরিমাণ ২ হাজার ৬৪০ থেকে ৫ হাজার ৫২০ টাকা। গ্রেড-১২ কর্মীদের জন্য ২ হাজার ৫২০ থেকে ৫ হাজার ২৮০ টাকা, গ্রেড-১৩ কর্মীদের জন্য ২ হাজার ২৮০ থেকে ৪ হাজার ৮০০ টাকা এবং গ্রেড-১৪ কর্মীদের জন্য ২ হাজার ১৬০ থেকে ৪ হাজার ৫৬০ টাকা নির্ধারণ করা হয়েছে।

এছাড়া গ্রেড-১৫ কর্মীদের জন্য ২ হাজার ৪০ থেকে ৪ হাজার ৮০ টাকা, গ্রেড-১৬ কর্মীদের জন্য ১ হাজার ৯২০ থেকে ৩ হাজার ৮৪০ টাকা এবং গ্রেড-১৭ কর্মীদের জন্য ১ হাজার ৮০০ থেকে ৩ হাজার ৬০০ টাকা পর্যন্ত মাসিক ঝুঁকি ভাতা নির্ধারণ করা হয়েছে।

গ্রেড-১৮ কর্মীদের ক্ষেত্রে চাকরির বয়স অনুযায়ী ভাতা ১ হাজার ৬৮০ থেকে ৩ হাজার ৩৬০ টাকা, গ্রেড-১৯ কর্মীদের জন্য ১ হাজার ৫৬০ থেকে ৩ হাজার ২৪০ টাকা এবং গ্রেড-২০ কর্মীদের জন্য ১ হাজার ৪৪০ থেকে ৩ হাজার ১২০ টাকা নির্ধারণ করা হয়েছে।

গেজেটে বলা হয়েছে, নতুন আদেশ কার্যকর হওয়ার আগ পর্যন্ত অর্থ বিভাগের ২০১৮ সালের ২০ আগস্টের সংশ্লিষ্ট স্মারক অনুযায়ী ২০২৭ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত কর্মীরা ঝুঁকি ভাতা পাবেন।

এছাড়া প্রেষণে নিয়োজিত কোনো কর্মচারী নতুন নির্ধারিত ঝুঁকি ভাতা গ্রহণ করলে নিজ নিজ বাহিনীর জন্য নির্ধারিত ঝুঁকি ভাতা, বিশেষ ভাতা অথবা প্রযোজ্য ক্ষেত্রে প্রতিরক্ষা সার্ভিস ভাতা পাবেন না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *