জর্ডানে যুক্তরাষ্ট্রের ‘প্রিন্স হাসান’ বিমানঘাঁটি গুড়িয়ে দিয়েছে ইরান

স্টাফ রিপোর্টার

যুক্তরাষ্ট্রের হামলার জবাবে জর্ডানে অবস্থিত মার্কিন প্রিন্স হাসান বিমানঘাঁটিতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। রোববার (১২ জুলাই) ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) এ দাবি করেছে করেছে বলে সংবাদ প্রকাশ করেছে মেহের নিউজ এজেন্সি।

রোববার (১২ জুলাই) প্রকাশিত এক বিবৃতিতে আইআরজিসি জানায়, ইরানি এরোস্পেস ফোর্স-এর হামলায় ঘাঁটির কমান্ড ও কন্ট্রোল সেন্টার এবং এমকিউ-৯ রিপার ড্রোনের হ্যাঙ্গার ধ্বংস করেছে। যুক্তরাষ্ট্রের হামলার বিরুদ্ধে বিধ্বংসী জবাবের প্রথম ধাপ ছিল এটি। এর মাধ্যমে জর্ডানে মার্কিন ঘাঁটির সামরিক অবকাঠামো লক্ষ্যবস্তু করা হয়।

জানা গেছে, ইরানি বাহিনী হরমুজ প্রণালির দক্ষিণে অবৈধ নৌপথ দিয়ে কয়েকটি জাহাজ চলাচলে চেষ্টা করলে তা প্রতিহত করে আইআরজিসি। একই সঙ্গে সাইপ্রাসের পতাকাবাহী কনটেইনার জাহাজটিতে ইরানি হামলায় আগুন ধরে যায় এবং ইঞ্জিন কক্ষ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। এ ঘটনায় একজন বেসামরিক নাবিক নিখোঁজ রয়েছেন।

এর প্রেক্ষিতে চলতি সপ্তাহে ইরানের বিরুদ্ধে তৃতীয় দফা হামলা চালায় যুক্তরাষ্ট্র। এর মাধ্যমে যুক্তরাষ্ট্র দক্ষিণ ইরানের উপকূলীয় সামরিক ঘাঁটি ও টেলিযোগাযোগ টাওয়ারে বিমান হামলা চালায়। এসব হামলার ধারাবাহিকতায় জর্ডানের প্রিন্স হাসান বিমানঘাঁটিতে হামলা চালিয়েছে আইআরজিসি।

আইআরজিসি অভিযোগ করে, অপরাধী মার্কিন সরকার ওমানের সুলতানের ওপর নিজেদের ইচ্ছা গত রাতে চাপিয়ে দিতে চেয়েছিল। আগেও ব্যর্থ হওয়া মার্কিন পরিকল্পনা আবার বাস্তবায়নের জন্য পরীক্ষা করা হচ্ছে।

বিবৃতিতে সতর্ক করে বলা হয়, যুক্তরাষ্ট্র যদি আগ্রাসন অব্যাহত রাখে, তবে এর জবাবে আরও কঠোর প্রতিক্রিয়া জানানো হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *