দেশে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদনে রেকর্ড

স্টাফ রিপোর্টার

বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদনের নতুন রেকর্ড হয়েছে বুধবার (২০ মে) রাত ৯টায়। এসময় বিদ্যুৎ উৎপাদনের পরিমাণ ছিল ১৭ হাজার ২০০ মেগাওয়াট।

দেশে বিদ্যুৎশক্তি সঞ্চালনের সরকারি প্রতিষ্ঠান পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসি রাতে এক বার্তায় এ তথ্য জানিয়েছে।

প্রতিষ্ঠানটি জানায়, এর আগে দেশে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড ছিল ১৬ হাজার ৭৯৪ মেগাওয়াট, যা ২০২৫ সালের ২৩ জুলাই অর্জিত হয়েছিল।

পাওয়ার গ্রিড বাংলাদেশ আরও জানায়, তারা সারাদেশে সুষ্ঠুভাবে এই রেকর্ড পরিমাণ বিদ্যুৎ সঞ্চালন করেছে। বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রগুলো এবং সংশ্লিষ্ট সব বিতরণ সংস্থার সমন্বিত প্রয়াসে এই অর্জন সম্ভব হয়েছে বলেও বার্তায় উল্লেখ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *