রিজার্ভ কত, জানালো কেন্দ্রীয় ব্যাংক

স্টাফ রিপোর্টার

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ আরও কিছুটা বেড়েছে। বর্তমানে দেশের মোট গ্রস রিজার্ভ দাঁড়িয়েছে ৩৪ দশমিক ৩৭ বিলিয়ন মার্কিন ডলারে।

বুধবার (২০ মে) এ তথ্য জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান।

কেন্দ্রীয় ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, বুধবার পর্যন্ত দেশের গ্রস রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে ৩৪ হাজার ৩৭৬ দশমিক ৫৩ মিলিয়ন মার্কিন ডলার। একই সময়ে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) বিপিএম-৬ হিসাব পদ্ধতি অনুযায়ী রিজার্ভের পরিমাণ হয়েছে ২৯ হাজার ৭১৯ দশমিক ৪৪ মিলিয়ন ডলার।

এর আগের দিন অর্থাৎ ১৯ মে দেশের গ্রস রিজার্ভ ছিল ৩৪ হাজার ৩২৪ দশমিক ১২ মিলিয়ন ডলার। আর বিপিএম-৬ অনুযায়ী রিজার্ভ ছিল ২৯ হাজার ৬৬৫ দশমিক ৪৬ মিলিয়ন ডলার।

সংশ্লিষ্টরা বলছেন, প্রবাসী আয় ও রপ্তানি আয়ের প্রবাহ বাড়ায় সাম্প্রতিক সময়ে বৈদেশিক মুদ্রার রিজার্ভে ইতিবাচক ধারা দেখা যাচ্ছে।

আইএমএফের বিপিএম-৬ পদ্ধতিতে স্বল্পমেয়াদি বৈদেশিক দায় বাদ দিয়ে নিট বা ব্যবহারযোগ্য রিজার্ভ হিসাব করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *