তেজগাঁওয়ে বিওয়াইডি গাড়ির শোরুম উদ্বোধন

স্টাফ রিপোর্টার

রাজধানীর তেজগাঁওয়ে সবচেয়ে বড় শোরুম উদ্বোধন করেছে বিশ্বের শীর্ষস্থানীয় নিউ এনার্জি ভেহিকল (এনইভি) প্রস্তুতকারী প্রতিষ্ঠান বিওয়াইডি। শনিবার (২ মে) দুপুরে তেজগাঁওয়ের অ্যারিস্টো টাওয়ারে ফিতা কেটে নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে ৬ হাজার বর্গফুটের এক্সক্লুসিভ শোরুমটি উদ্বোধন করা হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিওয়াইডি এশিয়া-প্যাসিফিকের অটো সেলস ডিভিশনের ডেপুটি জেনারেল ম্যানেজার কেৎসু ঝ্যাং। অন্য অতিথিদের মধ্যে আরও উপস্থিত ছিলেন, সিজি রানার বাংলাদেশ লিমিটেডের চেয়ারম্যান হাফিজুর রহমান খান, ব্যবস্থাপনা পরিচালক আমিদ সাকিফ খান, বিওয়াইডি বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার চার্লস রেন, চিফ মার্কেটিং অফিসার ইমতিয়াজ নওশের ও হেড অব নেটওয়ার্ক ডেভেলপমেন্ট মিথুন ভট্টাচার্য।

এ সময় বিওয়াইডি এশিয়া-প্যাসিফিকের অটো সেলস ডিভিশনের ডেপুটি জেনারেল ম্যানেজার কেৎসু ঝ্যাং বলেন, এশিয়া প্যাসিফিক অঞ্চলে বাংলাদেশ বিওয়াইডির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ও সম্ভাবনাময় বাজার। এই এক্সক্লুসিভ শোরুম উদ্বোধন এ দেশের ক্রেতাদের কাছে বিশ্বমানের নিউ এনার্জি মোবিলিটিকে আরও সহজলভ্য করার পাশাপাশি, দীর্ঘমেয়াদি প্রতিশ্রুতিরও প্রতিফলন। বাংলাদেশে আমাদের যাত্রা দৃঢ় করতে পেরে আমরা উচ্ছ্বসিত।

একইদিনে রাতে ক্রেতাদের জন্য এক্সক্লুসিভ ভেহিকল ডেলিভারি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বুকিং দেওয়া গাড়ি ক্রেতাদের হাতে তুলে দেওয়া হবে। এদিন ৩০ টি গাড়ি হস্তান্তরের কথা রয়েছে। রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক কনফারেন্স সেন্টারে (বিআইসিসি) রাতে একটি এক্সক্লুসিভ ভেহিকল ডেলিভারি অনুষ্ঠান আয়োজন করা হয়েছে।

বিওয়াইডি বাংলাদেশের চিফ মার্কেটিং অফিসার ইমতিয়াজ নওশের বলেন, বিওয়াইডি বাংলাদেশের জন্য আজ একটি স্মরণীয় মুহূর্ত। সবচেয়ে বড় এক্সক্লুসিভ শোরুম উদ্বোধনের পাশাপাশি, ক্রেতাদের হাতে তাদের গাড়িগুলো হস্তান্তর করা হবে। এতে বোঝা যায় বিওয়াইডির ওপর মানুষের আস্থা বেড়েছে। আমি ও আমার সহকর্মীরা নিজেদের কেবল এই প্রতিষ্ঠানের কর্মচারী হিসেবে দেখি না। আমরা জানি এই প্রতিষ্ঠানের মূল্যবোধ কী এবং এই মূল্যবোধের ওপর আমরা ভরসা রাখি। এজন্যই আজকে আমরা বিওয়াইডির ব্যবহারকারী হয়েছি এবং সাস্টেইনেবল মোবিলিটির এ যাত্রায় যুক্ত হয়েছি।

সাফল্যের সঙ্গে এক্সক্লুসিভ শোরুম উদ্বোধনের মধ্য দিয়ে দেশের অটোমোটিভ বাজারে নিজেদের অবস্থান আরও দৃঢ় করলো বিওয়াইডি বাংলাদেশ। এই উদ্বোধন স্থানীয় ক্রেতাদের জন্য বিশ্বমানের প্রযুক্তি ও টেকসই মোবিলিটি সল্যুশন নিশ্চিত করার ক্ষেত্রে ব্র্যান্ডটির অব্যাহত প্রতিশ্রুতির প্রতিফলন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *