ইরানে আটকা যুক্তরাষ্ট্রের উদ্ধারকারী দল

স্টাফ রিপোর্টার

ইরানের খুজেস্তান প্রদেশে ভূপাতিত হওয়া যুক্তরাষ্ট্রের এফ-১৫ই যুদ্ধবিমানের নিখোঁজ দ্বিতীয় পাইলটের অবস্থান শনাক্ত করেছে মার্কিন বাহিনী। তবে তাকে উদ্ধার করে এখনো ইরান থেকে বের হতে পারেনি উদ্ধারকারী দল। আল-জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে মার্কিন সরকারের একজন উচ্চপদস্থ কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানিয়েছে, ইরানে রাতে ভূপাতিত এফ-১৫ই যুদ্ধবিমানের নিখোঁজ এক ক্রু সদস্যকে শনাক্ত করা হয়েছে এবং তাকে উদ্ধারের চেষ্টা চালানো হয়েছে। তবে এ সময় তীব্র গোলাগুলির ঘটনা ঘটে।

সর্বশেষ তথ্য অনুযায়ী, ওই ক্রু সদস্য এখনো ইরানের ভেতরেই অবস্থান করছেন। চলমান সংঘাতের কারণে তার এবং উদ্ধার অভিযানে জড়িত অন্যদের জন্য এখনো ঝুঁকি রয়েছে।

তবে, আল-জাজিরার প্রতিবেদনে প্রথমে জানানো হয়েছিল, দ্বিতীয় ক্রুকে উদ্ধার করেছে মার্কিন বাহিনী।

শনাক্ত হওয়া পাইলট পুরুষ নাকি নারী তা এখনো নিশ্চিত নয়।

সূত্র: আল-জাজিরা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *