দৈনিক ৭০ লাখ ব্যারেল তেল উত্তোলন করছে সৌদি আরব

স্টাফ রিপোর্টার

হরমুজ প্রণালিকে পাশ কাটিয়ে লোহিত সাগর দিয়ে রপ্তানির জন্য সৌদি আরব তার পূর্ব-পশ্চিম পাইপলাইনে পূর্ণ ক্ষমতায় দৈনিক ৭০ লাখ ব্যারেল তেল উত্তোলন করছে। সূত্রের বরাত দিয়ে শনিবার ব্লুমবার্গ নিউজ এ তথ্য জানিয়েছে।

ব্লুমবার্গের প্রতিবেদনে বলা হয়েছে, লোহিত সাগরের তীরে অবস্থিত সৌদি আরবের ইয়ানবু বন্দর থেকে অপরিশোধিত তেল রপ্তানি এখন দৈনিক ৫০ লাখ ব্যারেলে পৌঁছেছে। এখন দেশটি দৈনিক প্রায় ৭ থেকে ৯ লাখ ব্যারেল তেলজাত পণ্যও রপ্তানি করছে।

মন্তব্যের জন্য অনুরোধ করা হলেও সৌদি আরবের সরকারি তেল উৎপাদনকারী প্রতিষ্ঠান আরামকো তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া জানায়নি।

আরামকোর প্রধান নির্বাহী কর্মকর্তা আমিন নাসের মার্চ মাসের শুরুতে সাংবাদিকদের জানিয়েছিলেন গ্রাহকরা পথ পরিবর্তন করায় আগামী দিনগুলোতে পূর্ব-পশ্চিম পাইপলাইনটি তার পূর্ণ ক্ষমতা অর্থাৎ দৈনিক ৭০ লাখ ব্যারেলে পৌঁছাবে বলে আশা করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *