৫০০ কর্মী নিয়োগ দেবে আবুল খায়ের গ্রুপ

স্টাফ রিপোর্টার

আবুল খায়ের গ্রুপে ‘সেলস রিপ্রেজেন্টেটিভ (এসআর)’ পদে ৫০০ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ২৯ অক্টোবর পর্যন্ত আবেদন করতে পারবেন। বেতন ছাড়াও থাকছে একাধিক সুযোগ-সুবিধা।

প্রতিষ্ঠানের নাম: আবুল খায়ের গ্রুপ

পদের নাম: সেলস রিপ্রেজেন্টেটিভ (এসআর)
পদসংখ্যা: ৫০০ জন
শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি অথবা সমমান
অভিজ্ঞতা: ১ বছর। তবে অভিজ্ঞতা ছাড়াও আবেদন করতে পারবেন।
বেতন: ১১,০০০-২২,০০০ টাকা সেলস রিপ্রেজেন্টেটিভ (এসআর)। এছাড়াও টিএ-ডিএ, মোবাইল বিল, সিটি অ্যালাউন্স, গ্রেড অ্যালাউন্স, গ্রেড ভিত্তিক ইনসেন্টিভ, প্রোডাক্ট ভিত্তিক ইনসেন্টিভ, ভ্যালু ভিত্তিক ইনসেন্টিভ, ঈদ বোনাস ও পদোন্নতির সুযোগ রয়েছে।

চাকরির ধরন: ফুল টাইম
প্রার্থীর ধরন: পুরুষ
বয়স: ১৮-৩৫ বছর
কর্মস্থল: যে কোনো স্থান

আবেদনের শেষ সময়: ২৯ অক্টোবর ২০২৫ তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *