শিল্পমন্ত্রীর সঙ্গে জাপান ও ডেনমার্কের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূনের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকি এবং ডেনমার্কের রাষ্ট্রদূত উইনি এস্ট্রাপ পিটারসেন সাক্ষাৎ করেছেন।

বুধবার (১ ডিসেম্বর) ঢাকায় শিল্পমন্ত্রীর অফিস কক্ষে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় শিল্পসচিব জাকিয়া সুলতানাসহ জাপান ও ডেনমার্ক দূতাবাস এবং শিল্প মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

শিল্পমন্ত্রী জাপানের সঙ্গে বাংলাদেশের ঐতিহাসিক বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা উল্লেখ করে বলেন, বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়ন ও শিল্পায়নে জাপানের উদ্যোক্তারা গুরুত্বপূর্ণ অবদান রাখছেন। তিনি অভিন্ন স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন। তিনি শিল্পখাতে দ্বিপাক্ষিক সহায়তার ক্ষেত্র চিহ্নিত করে সুনির্দিষ্ট প্রস্তাব দেওয়ার জন্য রাষ্ট্রদূতের দৃষ্টি আকর্ষণ করেন। সুনির্দিষ্ট প্রস্তাব পেলে বাংলাদেশ সরকার তা যথাযথ গুরুত্বের সঙ্গে বিবেচনা করবে বলেও জানান মন্ত্রী।

এ বিষয়ে জাপানের রাষ্ট্রদূত নতুনভাবে সার কারখানা স্থাপন এবং অটোমোবাইল ফ্যাক্টরি স্থাপনে জাপানের সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।

ডেনমার্কের রাষ্ট্রদূতের সঙ্গে বাংলাদেশ ও ডেনমার্কের স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *