ঢাকা কেন্দ্রীয় কারাগারের ১০ কারারক্ষী করোনা আক্রান্ত

ঢাকা কেন্দ্রীয় কারাগারের ১০ জন কারারক্ষী করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়েছেন। গত কয়েক দিনে তাদের একাধিকবার পরীক্ষা করা হলে ফলাফল পজিটিভ

নিউজিল্যান্ড ক্রিকেটের পুরস্কার পেলেন যারা

করোনাভাইরাসের কারণে খেলাধুলা বন্ধ, হচ্ছে না অনুশীলনও। সবকিছু ঠিক থাকলে এ সময়টায় অবশ্য এমনিতেও খেলা ছিল নিউজিল্যান্ড জাতীয় ক্রিকেট দলের।

১০ হাজার পরিবারের জন্য ইশরাকের ‘প্রজেক্ট ঢাকা এইড’

পবিত্র রমজান মাস উপলক্ষে নগরীর প্রায় ১০ হাজার দুস্থ মানুষের মুখে প্রয়োজনীয় খাদ্যসামগ্রী তুলে দিতে ‘প্রজেক্ট ঢাকা এইড’ নামের একটি

৬০ হাজার টন গম কিনল সৌদি আরব

সৌদি আরবের রাষ্ট্রীয় শস্য ক্রয় প্রতিষ্ঠান এসএজিও দেশটির বিদেশের জমিতে শস্য উৎপাদনে বিনিয়োগকারী সংস্থা সৌদি এগ্রিকালচারাল অ্যান্ড লাইভস্টক ইনভেস্টমেন্ট করপোরেশনের (এসএএলআইসি) কাছ থেকে ৬০ হাজার টন ইউক্রেনের গম ক্রয় করেছে। বিদেশের জমিতে নিজেদের উৎপাদিত এটাই প্রথম গম ক্রয় দেশটির। নভেল করোনাভাইরাস প্রকোপের মধ্যে অভ্যন্তরীণ খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে এ পদক্ষেপ নিয়েছে দেশটি। এসএজিওর দাপ্তরিক সূত্র সম্প্রতি এ তথ্য জানিয়েছে। খবর রয়টার্স। মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবের ভৌগোলিক গঠন ও আবহাওয়াগত কারণে শস্যের আবাদ নেই বললেই চলে। অভ্যন্তরীণ মোট খাদ্য চাহিদার ৮০ থেকে ৯০ শতাংশ আমদানির ওপর নির্ভরশীল দেশটি। এ পরিস্থিতিতে খাদ্য নিরাপত্তা বৃদ্ধির জন্য এক দশকের বেশি সময় ধরে দেশটি বিশ্বের বিভিন্ন দেশের কৃষি খাতে বিনিয়োগ করে। এর আওতায় দেশটি হাজার হাজার হেক্টর সস্তা জমি ক্রয় ও অন্যান্য কৃষি সম্পদ ক্রয়ে প্রচুর অর্থ ব্যয় করে। বিশ্বের শীর্ষ অপরিশোধিত জ্বালানি তেল রফতানিকারক দেশটি দীর্ঘদিন ধরে সরকারি খাতের পাশাপাশি বেসরকারি খাতকে বিদেশে কৃষি জমিতে বিনিয়োগ করতে উৎসাহিত করে আসছে। সৌদি আরবের সর্বোত্তম সম্পদ তহবিলের মধ্যে এসএএলআইসি অন্যতম। মরুভূমির রাজ্যটির অভ্যন্তরীণ খাদ্য নিরাপত্তা রক্ষায় ২০১১ সালে প্রতিষ্ঠানটি গঠিত হয়। প্রতিষ্ঠানটি বিদেশের জমি কিনে ফসল উৎপাদনসহ অন্যান্য কৃষি খাতে প্রচুর অর্থ বিনিয়োগ করে থাকে। তবে সাম্প্রতিক গম ক্রয়ের বিষয়ে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো মন্তব্য করা হয়নি। এর আগে ৬ এপ্রিল বিদেশের কৃষি জমিতে বিনিয়োগকারী বেসরকারি খাতকে চলতি বছরের মোট অভ্যন্তরীণ চাহিদার ১০ শতাংশ গম সরবরাহ করার জন্য বলেছিল সৌদি আরব। দেশটির রাষ্ট্রীয় শস্য ক্রয় সংস্থার প্রাক্কলন অনুযায়ী, এক্ষেত্রে বেসরকারি খাতকে সব মিলিয়ে ৩ লাখ ৫৫ হাজার টন গম ক্রয় করার প্রয়োজন হতে পারে। মূলত নভেল করোনাভাইরাসের প্রকোপে অভ্যন্তরীণ খাদ্য সরবরাহ চক্র স্বাভাবিক রাখতে বিশ্বের বিভিন্ন দেশ খাদ্যশস্য রফতানি বন্ধ করে দিয়েছে। এছাড়া দেশে দেশে লকডাউনের জেরে আন্তর্জাতিক খাদ্য সরবরাহ শৃঙ্খল বিঘ্নিত হচ্ছে। এতে অভ্যন্তরীণ খাদ্য নিরাপত্তা নিয়ে সৌদি আরব বিচলিত হয়ে পড়েছে এবং শস্যের মজুদ বৃদ্ধির পরিকল্পনা থেকে বেসরকারি খাতকে এমন তাগাদা দিয়েছে দেশটি। এসএজিও আরো বেশি গম কিনতে ইচ্ছুক। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে গত রোববার বিনিয়োগকারীদের সাবস্ক্রাইব করার আহ্বান জানানো হয়েছে। প্রতিষ্ঠানটি জানিয়েছে, প্রথম দফায় দুটি কোম্পানি পণ্যটি বিক্রির উদ্দেশ্যে নিবন্ধন করেছে। এসএজিওর প্রকাশিত আইন অনুযায়ী, যেসব বিনিয়োগকারী তাদের বিদেশী কৃষি জমি থেকে গম বিক্রির জন্য প্রতিষ্ঠানটিতে নিবন্ধন করবে, তাদের কমপক্ষে ৫১ শতাংশ সৌদি মালিকানাধীন হতে হবে।

জ্বালানি তেল ও ধাতুর বাজারে অশনিসংকেত দেখছে বিশ্বব্যাংক

নভেল করোনাভাইরাস মহামারীর প্রভাবে বৈশ্বিক পণ্যবাজারে টালমাটাল অবস্থা দেখা দিয়েছে। চাহিদা কমতে থাকায় এরই মধ্যে অপরিশোধিত জ্বালানি তেলের দাম ইতিহাসের সর্বনিম্ন অবস্থানে নেমে গেছে। টানা দরপতনের ধাক্কা সামলাচ্ছে স্বর্ণ বাদে বেশির ভাগ ধাতু। এ মন্দা পরিস্থিতি দীর্ঘমেয়াদে বজায় থাকতে পারে বলে আশঙ্কা করছে বিশ্বব্যাংক। চলতি বছর জ্বালানি তেলের গড় দাম আগের বছরের তুলনায় ৪০ শতাংশের বেশি কমতে পারে বলে এক প্রতিবেদনে জানিয়েছে সংস্থাটি। অন্যদিকে বিশ্বব্যাংকের মতে, বছর শেষে ব্যবহারিক ধাতুর বাজারে দরপতন ১৩ শতাংশে ঠেকতে পারে। খবর রয়টার্স ও মেটাল বুলেটিন। বৈশ্বিক পণ্যবাজারে নভেল করোনাভাইরাস মহামারীর প্রভাব নিয়ে সম্প্রতি প্রকাশিত বিশ্বব্যাংকের প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছর শেষে আন্তর্জাতিক বাজারে প্রতি ব্যারেল ব্রেন্ট ক্রুডের গড় দাম দাঁড়াতে পারে ৩৫ ডলারে, যা আগের বছরে জ্বালানি পণ্যটির গড় দামের তুলনায় ৪৩ শতাংশ কম। এমনকি গত অক্টোবরে প্রকাশিত সর্বশেষ পূর্বাভাস সংশোধন করে চলতি বছরের জন্য অপরিশোধিত জ্বালানি তেলের সম্ভাব্য গড় দামের প্রাক্কলন কমিয়েছে সংস্থাটি। জ্বালানি তেলের বাজারে এ মন্দা ভাবের পেছনে মোটা দাগে দুটো কারণ চিহ্নিত করেছে বিশ্বব্যাংক। প্রথমত, নভেল করোনাভাইরাস মহামারীর কারণে জ্বালানি পণ্যটির বৈশ্বিক চাহিদা ইতিহাসের সর্বনিম্ন অবস্থানে নেমে আসা। দ্বিতীয়ত, ওপেক-নন ওপেক দেশগুলোয় অপরিশোধিত জ্বালানি তেলের বাড়তি উত্তোলনের জের ধরে বাজারে পণ্যটির চাহিদা ও সরবরাহের ভারসাম্য নষ্ট হওয়া। জানুয়ারির শুরু থেকেই নভেল করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াই শুরু করে চীন। দেশটির বিভিন্ন অঞ্চলে মানুষকে ঘরবন্দি রাখতে লকডাউন ঘোষণা করা হয়। এমন এক সময় দেশটি এ উদ্যোগ নেয়, যখন চীনজুড়ে নতুন বর্ষ আগমনের ছুটি চলছিল। এ পর্যটন মৌসুমে লকডাউন শুরু হওয়ায় মানুষ ও পণ্য চলাচল কার্যত বন্ধ হয়ে যায়। স্থবির হয়ে পড়ে উৎপাদন কার্যক্রম। ফলে কমতে শুরু করে জ্বালানি তেলের চাহিদা। পরবর্তী সময়ে চীন ছাড়িয়ে ইউরোপ, যুক্তরাষ্ট্র হয়ে পুরো বিশ্বে ছড়িয়ে পড়ে প্রাণঘাতী এ ভাইরাস। মহামারীতে বিশ্বজুড়ে ৩০০ কোটির বেশি মানুষ কার্যত ঘরবন্দি জীবন কাটাচ্ছেন। বন্ধ রয়েছে চলাচল, ব্যবসা-বাণিজ্য, শিল্প উৎপাদন। এর জের ধরে অপরিশোধিত জ্বালানি তেলের বৈশ্বিক চাহিদা দৈনিক গড়ে তিন কোটি ব্যারেলের বেশি কমে গেছে। একদিকে যখন চাহিদা কমছে, তখন অপরিশোধিত জ্বালানি তেল উত্তোলন কমানো হয়নি। জ্বালানি পণ্যটির বৈশ্বিক উত্তোলন হ্রাসের চুক্তি নিয়ে রীতিমতো সময়ক্ষেপণ করেছে ওপেক-নন ওপেক দেশগুলো। ফলে ক্রমহ্রাসমান চাহিদার বিপরীতে বাড়তি উত্তোলনে ভারসাম্য হারিয়েছে জ্বালানি তেলের বাজার। দেখা দিয়েছে রেকর্ড দরপতন। কমতে কমতে এক পর্যায়ে শূন্য ডলারের নিচে নেমেছে অপরিশোধিত জ্বালানি তেলের দাম। অর্থাৎ, জ্বালানি তেল কিনতে গেলে ক্রেতাদের পণ্যের সঙ্গে উল্টো অর্থ দিয়েছে বিক্রেতারা। ইতিহাসে এমন পরিস্থিতি আগে কখনই দেখা যায়নি। বিশ্বব্যাংকের মতে, জ্বালানি তেলের বাজারকে এ ধাক্কা দীর্ঘমেয়াদে সামলাতে হতে পারে। আর এজন্যই চলতি বছর জ্বালানি পণ্যটির গড় দামে বড় পতন দেখা যেতে পারে। এদিকে চলতি বছর ব্যবহারিক ধাতুর বাজারে ১৩ শতাংশ দরপতনের সম্ভাবনা দেখছে বিশ্বব্যাংক। তবে আপত্কালীন নিরাপদ বিনিয়োগ উৎস হিসেবে পরিচিত স্বর্ণের দাম প্রায় ১৫ শতাংশ বাড়তে পারে বলে জানিয়েছে সংস্থাটি। প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছর আন্তর্জাতিক বাজারে কৃষিপণ্যের মূল্য পরিস্থিতি তুলনামূলক অপরিবর্তিত থাকতে পারে। তবে মহামারীর কারণে লকডাউন চলমান থাকায় সরবরাহ শৃঙ্খল বিঘ্নিত হয়ে কোনো কোনো অঞ্চলের মানুষ খাদ্য সংকটে পড়তে পারে। এ বিষয়ে বিশ্বব্যাংকের ভাইস প্রেসিডেন্ট মাখতার দিয়োপ বলেন, বৈশ্বিক পণ্যবাজারের সম্ভাব্য টালমাটাল অবস্থা উন্নয়নশীল ও দরিদ্র দেশগুলোকে সংকটে ফেলতে পারে। বিশেষত জ্বালানি তেলের রেকর্ড দরপতন মধ্যপ্রাচ্য, দক্ষিণ আমেরিকা, এশিয়া ও আফ্রিকার রফতানিকারক দেশগুলোর অর্থনীতিতে বাড়তি চাপ তৈরি করবে। এসব দেশের আর্থসামাজিক অবস্থা আগের তুলনায় ভঙ্গুর হয়ে পড়ার সম্ভাবনা রয়েছে।   সম্ভাব্য এ সংকটময় পরিস্থিতি থেকে দ্রুত বেরিয়ে আসার জন্য এখন থেকে কার্যকর উদ্যোগ নিতে সংশ্লিষ্ট দেশগুলোর সরকারের প্রতি আহ্বান জানিয়েছে বিশ্বব্যাংক। এজন্য জ্বালানি খাতে বিদ্যমান ভর্তুকি ব্যবস্থা সংস্কার, জনস্বাস্থ্য ব্যবস্থাপনায় বিনিয়োগ বাড়ানো, নিজস্ব শিল্প রক্ষায় গৃহীত সংরক্ষণবাদী নীতি সংস্কারসহ কয়েকটি কার্যকর উপায়ের কথা জানিয়েছে সংস্থাটি।

করোনায় একশ কোটি মানুষ আক্রান্তের শঙ্কা

দুর্বল অর্থনীতির দেশগুলোকে যদি জরুরি সহায়তা না দেওয়া হয় তাহলে মহামারি নভেল করোনাভাইরাস সংক্রমিত কোভিড-১৯ রোগে বিশ্বব্যাপী একশ কোটি মানুষ

ক্লিনিক্যাল ট্রায়ালের জন্য ওয়ালটনের ভেন্টিলেটর হস্তান্তর

মহামারি করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের জীবন বাঁচাতে প্রয়োজন ভেন্টিলেটর বা অক্সিজেন সরবরাহকারী যন্ত্র। কিন্তু পৃথিবীজুড়ে এর ব্যাপক স্বল্পতা।  এ অবস্থায় মানবতার

গাজীপুরে সবার জন্য মসজিদ খুলে দেয়ার ঘোষণা দিলেন মেয়র

গাজীপুর মহানগরীতে মুসল্লিদের জন্য মসজিদ খুলে দেয়ার ঘোষণা দিয়েছেন সিটি মেয়র মোহাম্মদ জাহাঙ্গীর আলম। মঙ্গলবার দুপুরে গাজীপুর সিটি কর্পোরেশনের বোর্ডবাজার

শিক্ষায় ক্ষতি কাটাতে দীর্ঘমেয়াদি পরিকল্পনার প্রস্তাব

করোনাভাইরাসের প্রকোপে গত এক মাসেরও বেশি সময় ধরে বন্ধ রয়েছে দেশের শিক্ষাপ্রতিষ্ঠান। পরিস্থিতি স্বাভাবিক না হলে আগামী সেপ্টেম্বর পর্যন্ত ছুটি

সিরিয়ায় তেল ট্যাংকার হামলায় নিহত ৪০

সিরিয়ার উত্তরাঞ্চলীয় শহর আফরিনে তেল ট্যাংকার হামলায় অন্তত ৪০ বেসামরিক নাগরিক নিহত ও ৪৭ জন আহত হয়েছেন বলে জানিয়েছে তুরস্কের

যুক্তরাষ্ট্রে আক্রান্ত ১০ লাখ ছাড়াল

মহামারি করোনাভাইরাসে যুক্তরাষ্ট্রে আক্রান্ত হিসেবে শনাক্ত রোগীর সংখ্যা ১০ লাখ ছাড়িয়ে গেছে। এছাড়া দেশটিতে করোনাভাইরাস সংক্রমিত কোভিড-১৯ রোগে মৃত্যুর সংখ্যা