৯৯ জনকে নিয়োগ দেবে কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট

স্টাফ রিপোর্টার

কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, ঢাকা (দক্ষিণ), ঢাকায় ১৩টি পদে ৯৯ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ১৭ নভেম্বর পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। ঢাকা, নারায়ণগঞ্জ ও মুন্সীগঞ্জ জেলার স্থায়ী বাসিন্দারা আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, ঢাকা (দক্ষিণ), ঢাকা

বিজ্ঞাপন

পদের বিবরণ

চাকরির ধরন: স্থায়ী
প্রার্থীর ধরন: নারী-পুরুষ। তবে প্রার্থীকে অবশ্যই ঢাকা, নারায়ণগঞ্জ ও মুন্সীগঞ্জ জেলার স্থায়ী বাসিন্দারা হতে হবে।
কর্মস্থল: ঢাকা

বয়স: ১ অক্টোবর ২০২৫ তারিখ ১৮-৩২ বছর। তবে ৩, ৪ ও ৬ নং পদের ক্ষেত্রে বিভাগীয় প্রার্থীর জন্য সর্বোচ্চ ৪০ বছর পর্যন্ত শিথিলযোগ্য। বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো প্রকার এফিডেভিট গ্রহণযোগ্য হবে না।

আবেদনের নিয়ম: আগ্রহীরা এখানে ক্লিক কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, ঢাকা (দক্ষিণ), ঢাকা করে আবেদন করতে পারবেন। আবেদনের সঙ্গে ৩০০-৩০০ সাইজের ছবি ও ৩০০-৮০ সাইজের স্বাক্ষর স্ক্যান করে যুক্ত করতে হবে।

আবেদন ফি: টেলিটক প্রি-পেইড সিমের মাধ্যমে ১-৯ নং পদের জন্য ১১২ টাকা, ১০-১৩ নং পদের জন্য ৫৬ টাকা অফেরতযোগ্য হিসেবে ৭২ ঘণ্টার মধ্যে পাঠাতে হবে।

আবেদনের শেষ সময়: ১৭ নভেম্বর ২০২৫ তারিখ বিকেল ০৫টা পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।

সূত্র: প্রতিষ্ঠানটির ওয়েবসাইট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *