হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল স্থগিত করল মায়েরস্ক

স্টাফ রিপোর্টার

বিশ্বের দ্বিতীয় বৃহত্তম কন্টেইনার শিপিং কোম্পানি মায়েরস্ক জানিয়েছে, নিরাপত্তাজনিত কারণে তারা হরমুজ প্রণালী দিয়ে পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ রাখবে। আল জাজিরার খবর।

ডেনিশ এ গ্রুপটি এক অনলাইন নির্দেশনায় জানিয়েছে, ‘পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত আমরা হরমুজ প্রণালীতে সব ধরনের জাহাজ চলাচল স্থগিত করছি।’ তারা আরো জানায়, ‘আমাদের ক্রু, জাহাজ এবং গ্রাহকদের পণ্যের নিরাপত্তা নিশ্চিত করাই আমাদের প্রধান অগ্রাধিকার।’

এর আগে ইরানের বিপ্লবী গার্ড প্রণালীটি বন্ধ করার ঘোষণা দিয়েছিল। অত্যন্ত সরু হওয়া সত্ত্বেও এ জলপথটি বিশ্বের বৃহত্তম অপরিশোধিত তেলবাহী জাহাজ চলাচলের জন্য ব্যবহৃত হয়। মধ্যপ্রাচ্যের প্রধান তেল ও গ্যাস রফতানিকারক দেশগুলো আন্তর্জাতিক বাজারে পণ্য পাঠাতে এ পথের ওপর নির্ভর করে; অন্যদিকে আমদানিকারক দেশগুলোও এর নিরবচ্ছিন্ন কার্যক্রমের ওপর নির্ভরশীল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *