সরকারি কোষাগারে জমা পড়লো পল্লী সঞ্চয় ব্যাংকের ৬০ কোটি টাকা লভ্যাংশ

স্টাফ রিপোর্টার

পল্লী সঞ্চয় ব্যাংক সরকারের অনুকূলে ঘোষিত ৬০ কোটি টাকার লভ্যাংশ সরকারি কোষাগারে জমা দিয়েছে। ২০২৩-২৪ অর্থবছর পর্যন্ত ঘোষিত এ লভ্যাংশের চেক রোববার (২৫ অক্টোবর) অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর হাতে হস্তান্তর করা হয়।রোববার সচিবালয়ে অর্থমন্ত্রীর দপ্তরে আনুষ্ঠানিকভাবে এ চেক হস্তান্তর করা হয়।

পল্লী সঞ্চয় ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ড. এ কে এম জাহাঙ্গীর এবং ব্যবস্থাপনা পরিচালক সালমা বানু অর্থমন্ত্রীর হাতে চেকটি তুলে দেন।এসময় আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারেক উপস্থিত ছিলেন। এছাড়া ব্যাংকের পরিচালক নুরে আলম তালুকদার, উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. গোলাম মরতুজা, মহাব্যবস্থাপক এ বি এম জাহিদ হোসেন ও মো. আলা উদ্দিন, বোর্ড সচিব ও সিনিয়র প্রিন্সিপাল অফিসার মুহাম্মদ আলী এবং সিনিয়র প্রিন্সিপাল অফিসার সুকান্ত কুমার ঘোষ উপস্থিত ছিলেন।পল্লী সঞ্চয় ব্যাংক দেশের প্রত্যন্ত অঞ্চলের মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন, আর্থসামাজিক উন্নয়ন, দারিদ্র্য বিমোচন ও কর্মসংস্থান সৃষ্টিতে কাজ করে যাচ্ছে। ব্যাংকটির ঘোষিত লভ্যাংশের এ অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়ার মাধ্যমে সরকারের রাজস্বে অবদান যুক্ত হলো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *