যুক্তরাষ্ট্রে ১ ট্রিলিয়ন ডলার দিচ্ছে সৌদি যুবরাজের

স্টাফ রিপোর্টার

সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান সৌদি আরবে এক ট্রিলিয়ন ডলার বিনিয়োগের প্রতিশ্রুতি দিয়েছেন। হোয়াইট হাউজে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকে এ ঘোষণা দেন তিনি। ২০১৮ সালের পর এটিই ছিল সৌদি যুবরাজের প্রথম যুক্তরাষ্ট্র সফর। খবর বার্তা সংস্থা আনাদোলুর।

এর আগে দেয়া ৬০০ বিলিয়ন ডলারের প্রতিশ্রুতি উল্লেখযোগ্যভাবে বাড়িয়ে এবার এক ট্রিলিয়ন ডলারের লক্ষ্য ঘোষণা করেন সৌদি যুবরাজ।

যুবরাজ মোহাম্মদ বলেন, মার্কিন যুক্তরাষ্ট্রে বিনিয়োগ সৌদি আরবের দীর্ঘমেয়াদী ব্যবসায়িক পরিকল্পনার অংশ। তিনি বলেন, ‘আমরা যুক্তরাষ্ট্রকে অথবা প্রেসিডেন্ট ট্রাম্পকে খুশি করার জন্য ভুয়া সুযোগ তৈরি করছি না।’

সৌদির ক্রাউন প্রিন্স জানান, প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) থেকে শুরু করে বিভিন্ন খাতে দুই দেশ বহু চুক্তি স্বাক্ষর করবে, যা ‘বড় ধরনের বিনিয়োগ সুযোগ তৈরি করবে।’

এ সময় ট্রাম্প কিছুটা বিস্ময় প্রকাশ করে বলেন, ‘মানে আপনি বলছেন, ৬০০ বিলিয়ন এখন ১ ট্রিলিয়ন হবে?’ জবাবে এমবিএস বলেন, ‘নিশ্চিতভাবেই, কারণ আজ যে চুক্তিগুলো আমরা করছি, সেগুলোই এ বিনিয়োগ বৃদ্ধিকে সহজ করবে।’

ট্রাম্প এসময় সৌদি যুবরাজকে ধন্যবাদ জানিয়ে বলেন, ‘আমি আপনাকে ধন্যবাদ জানাতে চাই, কারণ আপনি যুক্তরাষ্ট্রে ৬০০ বিলিয়ন ডলার বিনিয়োগে সম্মত হয়েছেন। আর যেহেতু তিনি আমার বন্ধু, তাই হয়তো এটি ১ ট্রিলিয়নও হতে পারে— তবে আমাকে একটু এটা নিয়ে কাজ করতে হবে।’

যুক্তরাষ্ট্রে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত প্রিন্সেস রিমা বিনতে বন্দর আল-সৌদ বলেন, দিনটি সৌদি-মার্কিন সম্পর্কের জন্য খুবই গুরুত্বপূর্ণ।

তিনি বলেন, দুই দেশ অনেকগুলো গুরুত্বপূর্ণ দ্বিপক্ষীয় চুক্তি স্বাক্ষর করেছে। তবে চুক্তির বিস্তারিত বিবরণ দেননি তিনি।

তিনি আরো জানান, ‘এই চুক্তিগুলো উভয় দেশে বিনিয়োগকে উৎসাহিত করবে, সৌদি ও যুক্তরাষ্ট্রের নাগরিকদের জন্য কর্মসংস্থানের সুযোগ তৈরি করবে এবং আঞ্চলিক ও বৈশ্বিক নিরাপত্তার প্রতি আমাদের যৌথ প্রতিশ্রুতিকে আরো জোরদার করবে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *