মালয়েশিয়ান পাম অয়েলের দাম বেড়েছে

স্টাফ রিপোর্টার

তবে সপ্তাহ শেষে দাম বাড়লেও টানা তিন সপ্তাহ পণ্যটির দাম কমেছে। প্রধান আমদানিকারক দেশগুলোর দুর্বল চাহিদা এবং বাজার পরিস্থিতির অনিশ্চয়তার কারণে সপ্তাহজুড়ে পাম অয়েলের বাজার বেশ চাপে ছিল। খবর বিজনেস রেকর্ডার।

বুরসা মালয়েশিয়া ডেরিভেটিভস এক্সচেঞ্জে জুলাইয়ে সরবরাহের জন্য পাম অয়েলের বাজার আদর্শ চুক্তি মূল্য দশমিক ৫৫ শতাংশ বেড়েছে। প্রতি টন পাম অয়েলের দাম বর্তমানে ১ হাজার ১১৯ ডলার ৮ সেন্টে দাঁড়িয়েছে। তবে পুরো সপ্তাহের হিসাবে চুক্তি মূল্য ১ দশমিক ৯৫ শতাংশ কমেছে।

বাজার বিশ্লেষকরা জানিয়েছেন, দাম বাড়ার মূল কারণ ছিল অপরিশোধিত জ্বালানি তেলের শক্তিশালী অবস্থান। আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম ব্যারেলপ্রতি ১০০ ডলারের ওপরে ছিল। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইরানের ব্যাপারে মন্তব্যের পর বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ৩ শতাংশের বেশি বেড়ে যায়। হরমুজ প্রণালির চারপাশে সাম্প্রতিক জাহাজে হামলা ও আটকের ঘটনায় কোনো শান্তি চুক্তি না হওয়ায় নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।

সাধারণত অপরিশোধিত জ্বালানি তেলের দাম বাড়লে বায়োডিজেল তৈরির কাঁচামাল হিসেবে পাম অয়েলের চাহিদা অনেক বেড়ে যায়। বিশ্ববাজারে প্রতিযোগিতায় থাকা অন্য ভোজ্যতেলের দামও পাম অয়েলের বাজারে প্রভাব ফেলেছে। চীনের ডালিয়ান এক্সচেঞ্জে সয়াবিন তেলের দাম ১ দশমিক ৩৩ ও পাম অয়েলের দাম দশমিক ৬৩ শতাংশ কমেছে। অন্যদিকে শিকাগো বোর্ড অব ট্রেডে সয়াবিন তেলের দাম দশমিক ৪১ শতাংশ বেড়েছে।

রফতানি খাতে পণ্য জরিপকারীরা জানিয়েছেন, মে মাসের প্রথমার্ধে মালয়েশিয়ার পাম অয়েল পণ্য সরবরাহ আগের মাসের একই সময়ের তুলনায় ১ দশমিক ৬ থেকে ১৬ দশমিক ৫ শতাংশ কমেছে। তবে ডলারের বিপরীতে মালয়েশিয়ান রিঙ্গিতের বিনিময় হার দশমিক ৪৩ শতাংশ কমায় বিদেশী ক্রেতাদের জন্য এ পণ্যটি কেনা কিছুটা সাশ্রয়ী হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *