পাকিস্তানের কাছে ৩৭ রানে হারল বাংলাদেশ
স্টাফ রিপোর্টার
লাহোরে বুধবার রাতে স্বাগতিকদের কাছে ৩৭ রানে হেরে যায় বাংলাদেশ।
আগে ব্যাট করে ৭ উইকেটে ২০১ রানের সৌধ গড়ে পাকিস্তান। সালমান আগা ৩৪ বলে ৫৬, শাদাব খান ২৫ বলে ৪৮, হাসান নওয়াজ ২২ বলে ৪৪ ও মোহাম্মাদ হারিস ১৮ বলে ৩১ রান করেন। শরিফুল ইসলাম ৩২ রানের খরচায় ২টি উইকেট নেন।
জবাব দিতে নেমে বাংলাদেশ ১৯.২ ওভারে ১৬৪ রানে গুটিয়ে যায়। অধিনায়ক লিটন দাস ৩০ বলে ৪৮, জাকের আলী ২০ বলে ৩৬ ও তানজিদ হাসান তামিম ১৭ বলে ৩১ রান করেন।
শুক্রবার একই ভেনুতে দ্বিতীয় ও রোববার তৃতীয় ম্যাচ।
