পঞ্চগড়ে সর্বনিম্ন তাপমাত্রা ৪.৫ ডিগ্রি
আবারও চলতি শীত মৌসুমে পঞ্চগড়ে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। রোববার (২৯ ডিসেম্বর) সকালে সর্বনিম্ন ৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে তেঁতুলিয়া আবহাওয়া অফিস। দিন দিন তাপমাত্রা কমতে থাকায় তীব্র শীতে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন।
আবহাওয়া অফিসের তথ্যমতে, বর্তমানে পঞ্চগড়ে তীব্র শৈত্যপ্রবাহ বয়ে চলছে। গতকাল সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৭ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।
এদিকে ভোর থেকে ঘন কুয়াশায় ঢেকে ছিল গোটা এলাকা। তবে সকাল ৯টার পর ঝলমলে রোদ কিছুটা স্বস্তি দিলেও উত্তরের হিমেল বাতাসে দুর্ভোগের শেষ নেই নিম্ন আয়ের মানুষদের। বেশি সমস্যায় পড়েছেন খেটে খাওয়া মানুষ। দৈনন্দিন আয় কমে গেছে রিকশা-ভ্যানচালক ও দিনমুজুরদের। শীতে কাঁপছে মানুষ।
তেঁতুলিয়া আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা রহিদুল ইসলাম বলেন, রোববার সকালে তেঁতুলিয়ায় সর্বনিম্ন ৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এ অবস্থাকে তীব্র শৈত্যপ্রবাহ বলা হয়ে থাকে। গতকাল শনিবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৭ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।।
- ১০৪ জনকে অষ্টম শ্রেণি পাসে চাকরি দেবে বিআরটিসি
- কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের ২৩ পদে চাকরি
- প্রতিরক্ষা মন্ত্রণালয়ে চাকরি
- সড়ক ও জনপথ অধিদফতরে ৪০৫ জনের চাকরি
- দুর্যোগ ব্যবস্থাপনা অধিদফতরে ৬২ জনের চাকরি
- ১৫ পদে নন-ক্যাডারে চাকরি দিচ্ছে পিএসসি
- চাকরি দিচ্ছে ঢাকা বিআরটি
- যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে চাকরি
- ১৯৬ জনকে চাকরি দেবে সাধারণ বীমা কর্পোরেশন
- সাবমেরিন ক্যাবলে ১ লাখ ৩০ হাজার টাকা বেতনে চাকরির সুযোগ
- পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডে ২৫ জনের চাকরির সুযোগ
- পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ে চাকরি
- সেতু কর্তৃপক্ষে ২৭,১০০ টাকা বেতনে চাকরি
- ব্যাংক এশিয়ায় এরিয়া ইনচার্জ পদে চাকরি
- অফিসার পদে চাকরি দিচ্ছে শাহজালাল ইসলামী ব্যাংক
- বাংলাদেশ হোন্ডা লিমিটেডে চাকরি
- লাল তীর সীড লিমিটেডে চাকরির সুযোগ
- ২৫৯ জনকে চাকরি দিচ্ছে পিজিসিবি
- আবুল খায়ের গ্রুপে অভিজ্ঞতা ছাড়াই চাকরির সুযোগ
- বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনে ২৭ জনের চাকরির সুযোগ
- অর্ধশতাধিক চাকরি দিচ্ছে বিএসএমএমইউ
- আকিজ বিড়ি ফ্যাক্টরিতে ৯ পদে চাকরির সুযোগ
- কর কমিশনারের কার্যালয়ে চাকরির সুযোগ
