নিয়োগ দেবে অ্যাকশনএইড, বেতন ৮৫ হাজার টাকা
স্টাফ রিপোর্টার
যুক্তরাজ্যভিত্তিক আন্তর্জাতিক উন্নয়ন প্রতিষ্ঠান অ্যাকশনএইড বাংলাদেশে (এএবি) ‘অফিসার’ পদে জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ৩০ এপ্রিল পর্যন্ত আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠানের নাম: অ্যাকশনএইড বাংলাদেশ
বিভাগের নাম: ফাইন্যান্স
পদের নাম: অফিসার
পদসংখ্যা: ০১ জন
শিক্ষাগত যোগ্যতা: স্নাতক অথবা সমমান (ফাইন্যান্স/অ্যাকাউন্টিং)
অভিজ্ঞতা: ০৩ বছর
বেতন: ৮৫,৪৬৬ টাকা
চাকরির ধরন: চুক্তিভিত্তিক
প্রার্থীর ধরন: নারী-পুরুষ
বয়স: নির্ধারিত নয়
কর্মস্থল: কক্সবাজার
আবেদনের শেষ সময়: ৩০ এপ্রিল ২০২৫ তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন।
