নটে শ্যামবাড়ী মাদ্রাসার বহুতল মসজিদ নির্মাণকাজের উদ্বোধন
বগুড়ার ধুনট উপজেলার চৌকিবাড়ী ইউনিয়নের শ্যামবাড়ী দারুল হুদা কওমীয়া হাফিজিয়া মাদ্রাসা প্রাঙ্গণে ৪ তলা বিশিষ্ট একটি আধুনিক মসজিদের নির্মাণকাজের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। প্রায় ৮০×৬০ ফুট আয়তনের (৪৮০০ বর্গফুট) এই বহুতল মসজিদের ব্যাচ ঢালাইয়ের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে নির্মাণকাজের সূচনা করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আলহাজ মোঃ মজনু আলম, ম্যানেজিং ডিরেক্টর, এসএমই ইন্টারন্যাশনাল লিমিটেড, ঢাকা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ বগুড়া জামিল মাদ্রাসার মঈনে মুহতামিম মুফতি আতাউল্লাহ নিজামী।
বিশেষ আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাফেজ মাওলানা হেলাল উদ্দিন নূরী (সিরাজগঞ্জ)। এছাড়াও ধুনট ও কাজিপুর এলাকার বিভিন্ন স্তরের সম্মানিত ওলামায়ে কেরাম অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মাদ্রাসার সভাপতি আলহাজ মোঃ আব্দুর রহিম এবং প্রিন্সিপাল আলহাজ মাওলানা কে. এম. সুলতান মাহমুদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে বক্তব্য প্রদানকালে মাদ্রাসার মোহতামিম বলেন, “এই মসজিদ নির্মাণে আনুমানিক ২ কোটি ১৬ লাখ টাকা ব্যয় হবে। সম্পূর্ণ কাজটি ধর্মপ্রাণ মুসল্লিদের দান-সদকার অর্থের মাধ্যমে বাস্তবায়ন করা হবে। আমরা সকলের আন্তরিক সহযোগিতা ও দোয়া কামনা করছি, যাতে নির্ধারিত সময়ে সুন্দরভাবে মসজিদের নির্মাণকাজ সম্পন্ন করা যায়।”
সবশেষে প্রধান মেহমান মুফতি আতাউল্লাহ নিজামী দোয়া পরিচালনা করেন এবং মসজিদ নির্মাণকাজের সফলতা কামনা করা হয়।
