দেশে উৎপাদিত ওয়াশিং মেশিন-ওভেনের দাম কমবে, আমদানিতে বাড়বে

স্টাফ রিপোর্টার

দেশীয় শিল্প সুরক্ষায় প্রস্তাবিত ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে দেশে উৎপাদিত ওয়াশিং মেশিন, ইলেকট্রিক (বৈদ্যুতিক) ওভেন এবং মাইক্রোওয়েভ ওভেন প্রস্তুতকারী প্রতিষ্ঠানগুলোর জন্য সুখবর থাকছে।

এই শিল্পের অন্যতম প্রধান কাঁচামাল ফ্লোট গ্লাস আমদানির ক্ষেত্রে বিদ্যমান ৪৫ শতাংশ সম্পূরক শুল্ক সম্পূর্ণরূপে প্রত্যাহারের প্রস্তাব থাকতে পারে বাজেটে। আর বিদেশ থেকে আমদানি করা ওয়াশিং মেশিনে নতুন করে ২০ শতাংশ সম্পূরক শুল্ক আরোপের প্রস্তাব রয়েছে।

ফলে বিদেশ থেকে আমদানি করা ওয়াশিং মেশিনের দাম বাড়তে পারে এবং দেশে উৎপাদিত ওয়াশিং মেশিন, ইলেকট্রিক ওভেন ও মাইক্রোওয়েভ ওভেনের দাম কমতে পারে।

বাড়ছে সিগারেটের দাম
বৃহস্পতিবার (১১ জুন) জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। আগামী অর্থবছরের জন্য ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট দেওয়ার পরিকল্পনা করা হয়েছে।

অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, নতুন অর্থবছরের বাজেটে ওয়াশিং মেশিন, ইলেকট্রিক ওভেন ও মাইক্রোওয়েভ ওভেন প্রস্তুতকারী শিল্পের অন্যতম প্রধান কাঁচামাল ফ্লোট গ্লাস আমদানির ক্ষেত্রে বিদ্যমান ৪৫ শতাংশ সম্পূরক শুল্ক সম্পূর্ণ প্রত্যাহারের প্রস্তাব থাকতে পারে। এর ফলে দেশে উৎপাদিত ওয়াশিং মেশিন, ইলেকট্রিক ওভেন ও মাইক্রোওয়েভ ওভেনের দাম কমতে পারে।

এদিকে অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, বিদেশ থেকে আমদানি করা ওয়াশিং মেশিন আমদানিতে নতুন করে ২০ শতাংশ সম্পূরক শুল্ক আরোপের প্রস্তাব থাকতে পারে। প্রস্তাবনায় স্থানীয় ওয়াশিং মেশিন উৎপাদনকারী শিল্পের উপযুক্ত প্রতিরক্ষণ নিশ্চিতকরণের লক্ষ্যে সব ধরনের গৃহস্থালি ওয়াশিং মেশিন আমদানিতে নতুন করে ২০ শতাংশ সম্পূরক শুল্ক আরোপের প্রস্তাব থাকতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *