দাপুটে জয়ে শীর্ষস্থান মজবুত করলো বার্সেলোনা

স্টাফ রিপোর্টার

ঘরের মাঠে মায়োর্কাকে ৩-০ গোলে হারিয়ে লা লিগার শীর্ষে নিজেদের অবস্থান আরও মজবুত করেছে বার্সেলোনা।

ম্যাচের শুরু থেকেইও হান্সি ফ্লিকের শীষ্যরা প্রভাব বিস্তার করতে থাকে। মার্কাস রাশফোর্ডের প্রচেষ্টা অল্পের জন্য বিফলে গেলেও প্রথম গোলের মূল ভূমিকা তিনিই রাখেন।

রাশফোর্ডের শট প্রতিহত হলে দানি ওলমো হেড করে বলটি রবার্ট লেভানদোভস্কির সামনে ঠেলে দেন। পোলিশ স্ট্রাইকার ২৯তম মিনিটে ঠান্ডা মাথায় গোলটি আদায় করে নেন।

আক্রমণ অব্যাহত রাখে বিরতির পরও। পোস্টে লেগে ফিরে আসে মার্ক কাসাদোর শট। দূরপাল্লার শটে ৬১ মিনিটে ১৮ বছর বয়সী লামিনে ইয়ামাল গোল করে সব প্রতিযোগিতা মিলিয়ে টানা পাঁচ ম্যাচে গোল করার কৃতিত্ব দেখান।

বদলি হিসেবে নামা আরেক ১৮ বছর বয়সী মার্ক বার্নাল ম্যাচের শেষ গোলটি করেন। মিডফিল্ড থেকে একক দৌড়ে বক্সে ঢুকে নিচু শটে বল জালে জড়িয়ে দেন তিনি।

এই জয়ে বার্সেলোনার পয়েন্ট দাঁড়াল ৫৮, যা দ্বিতীয় স্থানে থাকা রিয়াল মাদ্রিদের চেয়ে চার পয়েন্ট বেশি। রিয়াল মাদ্রিদ রোববার ভ্যালেন্সিয়ার মুখোমুখি হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *