ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৫: মার্সেল ফ্রিজ কিনে ‘ঘরভর্তি উপহার’ পেলেন মেহেরপুরের গৃহিণী লিপিয়ারা
শীর্ষস্থানীয় ইলেকট্রনিক্স ব্র্যান্ড মার্সেলের ফ্রিজ কিনে ‘ঘরভর্তি উপহার’ পেয়েছেন মেহেরপুরের গাংনী উপজেলার বামন্দী ইউনিয়নের গৃহিণী মোছাঃ লিপিয়ারা। মার্সেলের ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৫ এর আওতায় ফ্রিজ কিনে ডিজিটাল নিবন্ধন করার পর তিনি এই বিশাল উপহার লাভ করেন। তাঁর পাওয়া উপহারের তালিকায় রয়েছে ফ্রিজ, এসি, টেলিভিশন, ওয়াশিং মেশিন, মাইক্রোওয়েভ ওভেন, গ্যাস স্টোভ, ইনফ্রারেড কুকার, রাইস কুকার, ব্লেন্ডার, সিলিং ফ্যান, রিচার্জেবল ফ্যান, গিজার, ইস্ত্রি ও ইলেকট্রিক কেটলিসহ বিভিন্ন প্রয়োজনীয় পণ্য। অপ্রত্যাশিত এই প্রাপ্তিতে তাঁর পরিবারে বইছে খুশির বন্যা এবং এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
গত রোববার (১৫ নভেম্বর ২০২৬) বামন্দী বাজারে মার্সেলের পরিবেশক প্রতিষ্ঠান ‘তাজ ইলেকট্রনিক্স’-এর আয়োজনে এক জমকালো অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সৌভাগ্যবান ক্রেতা মোছাঃ লিপিয়ারার হাতে মার্সেলের ঘরভর্তি উপহার তুলে দেন জনপ্রিয় মডেল ও চলচ্চিত্র অভিনেতা ইরফান সাজ্জাদ এবং অভিনেত্রী প্রার্থনা ফারদিন দীঘি।অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মার্সেলের ডেপুটি চিফ মার্কেটিং অফিসার মো. রবিউল আলম ভূঁইয়া, মার্সেল ডিস্ট্রিবিউটর নেটওয়ার্কের সেলস ক্যাপ্টেন নুরুল ইসলাম রুবেল, মার্সেল ফ্রিজের ব্র্যান্ড ম্যানেজার মোস্তাফিজুর রহমান এবং পরিবেশক ‘তাজ ইলেকট্রনিক্স’-এর স্বত্বাধিকারী জিয়াদুল ইসলাম লিজনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা। অনুষ্ঠানটি সঞ্চালনা ও কৌতুক পরিবেশন করেন জনপ্রিয় অভিনেতা আবু হেনা রনি।
উল্লেখ্য, গত ১৭ অক্টোবর থেকে শুরু হওয়া মার্সেলের ‘ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৫’-এর আওতায় ফ্রিজ, টিভি, এসি বা সিলিং ফ্যান কিনে ডিজিটাল রেজিস্ট্রেশন করলেই গ্রাহকদের জন্য রয়েছে ঘরভর্তি উপহার, বিদেশ ভ্রমণ কিংবা ক্যাশব্যাকসহ নিশ্চিত উপহার পাওয়ার সুযোগ। আগামী ৩১ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত ক্রেতারা এই সুবিধা উপভোগ করতে পারবেন।
