ইরানের নতুন সুপ্রিম লিডার খামেনির ছেলে মোজতাবা

স্টাফ রিপোর্টার

ইরানের বিশেষজ্ঞ পরিষদ (অ্যাসেম্বলি অব এক্সপার্টস) মোজতাবা খামেনিকে নতুন সর্বোচ্চ নেতা হিসেবে নির্বাচিত করেছে বলে জানিয়েছে ইরান ইন্টারন্যাশনাল। সংশ্লিষ্ট সূত্রগুলোর দাবি, এই সিদ্ধান্তে বিপ্লবী গার্ড বাহিনীর চাপ ছিল।

এদিকে আমেরিকা ও ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধে এখনও নিজেদের সবচেয়ে আধুনিক অস্ত্র তারা ব্যবহার করেনি বলে জানিয়েছে ইরান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় আরও জানায়, ইসরায়েল ও মার্কিনীদের বিরুদ্ধে তারা দীর্ঘ সময় ধরে যুদ্ধের জন্য প্রস্তুত। খবর আল জাজিরার।

মঙ্গলবার (৩ মার্চ) রাতে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রেজা তালিনিকের বরাত দিয়ে বলেছে, এই চাপিয়ে দেওয়া যুদ্ধের জবাব শত্রুদের কল্পনার চেয়েও বেশি সময় ধরে দেওয়ার সক্ষমতা আমাদের রয়েছে।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই কর্মকর্তা আরও বলেন, একদম শুরুতেই সব আধুনিক অস্ত্র ব্যবহার করার ইচ্ছা আমাদের নেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *