ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্সের লোকসান বেড়েছে

স্টাফ রিপোর্টার

শেয়ারবাজারে তালিকাভুক্ত বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স কোম্পানি (বিআইএফসি) চলতি হিসাব বছরের জানুয়ারি থেকে জুন পর্যন্ত ছয় মাসের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। প্রতিবেদন অনুযায়ী আলোচ্য সময়ে কোম্পানির লোকসান আগের তুলনায় বেড়েছে।

বৃহস্পতিবার (১৬ জুলাই) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান (ইপিএস) হয়েছে ৩ টাকা ২৬ পয়সা, আগের বছরের একই সময়ে লোকসান ছিল ৩ টাকা ১২ পয়সা। আলোচ্য সময়ে শেয়ারপ্রতি লোকসান বেড়েছে ১৪ পয়সা।

এদিকে, শুধুমাত্র দ্বিতীয় প্রান্তিকে এপ্রিল থেকে জুন, ২৬ পর্যন্ত কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ১ টাকা ৪৫ পয়সা, আগের বছরের একই সময়ে ছিল ১ টাকা ৪৭ পয়সা।

গত ৩০ জুন পর্যন্ত কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ঋণাত্মক ১৩৬ টাকা ৮৪ পয়সা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *