আইএইএ’র সঙ্গে সহযোগিতা স্থগিত করল ইরান

স্টাফ রিপোর্টার

আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থার (আইএইএ) সঙ্গে সহযোগিতা সাময়িকভাবে স্থগিত করার একটি পরিকল্পনায় অনুমোদন দিয়েছে ইরানের পার্লামেন্ট। সংস্থাটির অপেশাদার আচরণের অভিযোগে এ বিল অনুমোদন করা হয়েছে তেহরান। খবর আল জাজিরা।

এই পরিকল্পনার আওতায়, আইএইএ -এর পরিদর্শকরা কেবলমাত্র ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের (সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল) স্পষ্ট অনুমোদন সাপেক্ষে দেশটিতে প্রবেশ করতে পারবেন। পাশাপাশি সংস্থাকে ইরানের পারমাণবিক স্থাপনাগুলোর নিরাপত্তার নিশ্চয়তা দিতে হবে বলেও এই বিলে উল্লেখ করা হয়েছে।

সোমবার ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাকের কালিবাফ বলেছেন, জাতিসংঘের পারমাণবিক সংস্থার অপেশাদার আচরণের প্রতিক্রিয়ায় আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার (আইএইএ) সঙ্গে তেহরানের সহযোগিতা স্থগিত করার জন্য আইনসভা একটি বিল বিবেচনা করছে।

পার্লামেন্টের অধিবেশনে ভাষণ দিতে গিয়ে কালিবাফ ইরানের পারমাণবিক কর্মসূচির শান্তিপূর্ণ ধরণের কথাও পুনর্ব্যক্ত করেন। পারমাণবিক অস্ত্র নিষিদ্ধকরণের বিষয়ে সর্বোচ্চ নেতার জারি করা একটি ধর্মীয় ফরমানের কথা তুলে ধরে পার্লামেন্ট স্পিকার বলেন, ইরানের শান্তিপূর্ণ কর্মকাণ্ডের বাইরে কোনো পরিকল্পনা নেই, কিন্তু বিশ্ব স্পষ্টভাবে প্রত্যক্ষ করেছে যে, আইএইএ কোনো প্রতিশ্রুতি পালন করেনি। সংস্থাটি একটি রাজনৈতিক হাতিয়ারে পরিণত হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *