ব্রাজিলে করোনা বিস্ফোরণ

ব্রাজিলে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ৫ লাখ ছাড়িয়ে গেছে। দেশটিতে গত ২৪ ঘণ্টায় ১৬ হাজার ৪০৯ জন প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে।

প্ল্যাজমা থেরাপির ব্যবহারে বিশ্ব স্বাস্থ্য সংস্থার না

করোনাভাইরাসের কারণে সৃষ্ট রোগ কোভিড-১৯ এর চিকিৎসায় বহুল আলোচিত রেমডেসিভিরসহ অন্যান্য অ্যান্টিভাইরাল ওষুধের চূড়ান্ত ব্যবহার না করার সুপারিশ করেছে বিশ্ব

নিজের গড়া রাজনৈতিক দল থেকে বহিষ্কার মাহাথির

নিজের হাতে গড়া রাজনৈতিক দল থেকে বহিষ্কার হয়েছেন মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ। গত ১৮ মে দেশটির পার্লামেন্টের অধিবেশন চলাকালীন

দক্ষিণ এশিয়ায় করোনায় মৃত্যুহার নিয়ে গবেষণা শুরু

দুর্বল স্বাস্থ্যসেবা ব্যবস্থা ও অতিরিক্ত জনবহুল হওয়া সত্ত্বেও দক্ষিণ এশিয়ার দেশগুলোতে মহামারি নভেল করোনাভাইরাস সংক্রমিত কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে মৃত্যুহার

অতি প্রবল রূপে আঘাত হানবে ঘূর্ণিঝড় আম্ফান

বর্তমানে সুপার সাইক্লোন রূপে আছে আম্ফান। মঙ্গলবার (১৯ মে) শেষরাত নাগাদ এর প্রভাব পড়তে শুরু করবে। উপকূলের কাছাকাছি আসলে ও

প্রলয়ঙ্করী রূপ নিতে পারে ঘূর্ণিঝড় আম্ফান

বঙ্গোপসাগরের দক্ষিণ-পূর্বাঞ্চলে শক্তি সঞ্চয় করে ক্রমান্বয়ে প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিচ্ছে আম্ফান। ভারতের আবহাওয়া দফতর বলছে, বঙ্গোপসাগরে সৃষ্ট এই ঝড় আগামী

করোনায় বিশ্বব্যাপী মৃত ২ লাখ ৮৩ হাজার

মহামারি করোনাভাইরাসে বিপর্যস্ত বিশ্ব। প্রাণঘাতী এ ভাইরাস বিশ্বব্যাপী এখন পর্যন্ত ২ লাখ ৮৩ হাজার ৬৭৮ জনের প্রাণ কেড়ে নিয়েছে। আর

সৌদি বাদশাহর ছেলে প্রিন্স ফয়সাল গ্রেফতার

প্রয়াত সৌদি বাদশাহ আবদুল্লাহর ছেলে প্রিন্স ফয়সাল বিন আবদুল্লাহ আল-সৌদকে গ্রেফতারের পর যোগাযোগ বিচ্ছিন্ন অবস্থায় অন্তরীণ করে রাখা হয়েছে। শনিবার

করোনায় মৃত্যু ২ লাখ ৭৫ হাজার ছাড়াল

পরিসংখ্যান নিয়ে কাজ করা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার মহামারির শুরু থেকে বিশ্বের বিভিন্ন দেশের করোনাবিষয়ক হালনাগাদ তথ্য দিয়ে আসছে। ওয়েবসাইট দেওয়া সবশেষ

দৈনিক ৩ হাজার মানুষ মারা যেতে পারে যুক্তরাষ্ট্রে

যুক্তরাষ্ট্রে প্রাণঘাতী করোনাভাইরাসের প্রকোপ দিনেদিনে আরও বিপর্যস্ত হয়ে উঠছে। দেশটিতে প্রতিনিয়ত মারা যাচ্ছে হাজারের বেশি মানুষ। কিন্তু এই মৃত্যুর সংখ্যা

করোনায় প্রাণহানি ২ লাখ ৪৪ হাজার

চীনের হুবেই প্রদেশ থেকে ছড়িয়ে পড়া প্রাণঘাতী করোনাভাইরাসে বিশ্বব্যাপী আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে। এখন পর্যন্ত ৩৪ লাখ ৭৮ হাজার ৯৭০

২০ দিন পর প্রকাশ্যে কিম জং-উন

বিশ্ব পরিমণ্ডলে ছড়ানো সব ধরনের ‘জল্পনা-কল্পনা’ আর ‘গুঞ্জন’কে উড়িয়ে দিয়ে প্রকাশ্যে এসেছেন উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং-উন। তাকে ঘিরে বিশ্ব

করোনাভাইরাসের সৃষ্টি প্রাকৃতিকভাবেই : ডব্লিউএইচও

নভেল করোনাভাইরাস কোনও গবেষণাগারে নয়, বরং প্রাকৃতিকভাবেই তৈরি হয়েছে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। শুক্রবার এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে

ব্রিটেনে মৃত্যুর তালিকায় আরও ৩৮১১ জন

যুক্তরাজ্যে মহামারি করোনাভাইরাস সংক্রমিত কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা এখন ২৬ হাজার ৯৭ জন। অথচ গতকাল দেশটিতে মোট মৃত্যুর

৬০ হাজার টন গম কিনল সৌদি আরব

সৌদি আরবের রাষ্ট্রীয় শস্য ক্রয় প্রতিষ্ঠান এসএজিও দেশটির বিদেশের জমিতে শস্য উৎপাদনে বিনিয়োগকারী সংস্থা সৌদি এগ্রিকালচারাল অ্যান্ড লাইভস্টক ইনভেস্টমেন্ট করপোরেশনের (এসএএলআইসি) কাছ থেকে ৬০ হাজার টন ইউক্রেনের গম ক্রয় করেছে। বিদেশের জমিতে নিজেদের উৎপাদিত এটাই প্রথম গম ক্রয় দেশটির। নভেল করোনাভাইরাস প্রকোপের মধ্যে অভ্যন্তরীণ খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে এ পদক্ষেপ নিয়েছে দেশটি। এসএজিওর দাপ্তরিক সূত্র সম্প্রতি এ তথ্য জানিয়েছে। খবর রয়টার্স। মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবের ভৌগোলিক গঠন ও আবহাওয়াগত কারণে শস্যের আবাদ নেই বললেই চলে। অভ্যন্তরীণ মোট খাদ্য চাহিদার ৮০ থেকে ৯০ শতাংশ আমদানির ওপর নির্ভরশীল দেশটি। এ পরিস্থিতিতে খাদ্য নিরাপত্তা বৃদ্ধির জন্য এক দশকের বেশি সময় ধরে দেশটি বিশ্বের বিভিন্ন দেশের কৃষি খাতে বিনিয়োগ করে। এর আওতায় দেশটি হাজার হাজার হেক্টর সস্তা জমি ক্রয় ও অন্যান্য কৃষি সম্পদ ক্রয়ে প্রচুর অর্থ ব্যয় করে। বিশ্বের শীর্ষ অপরিশোধিত জ্বালানি তেল রফতানিকারক দেশটি দীর্ঘদিন ধরে সরকারি খাতের পাশাপাশি বেসরকারি খাতকে বিদেশে কৃষি জমিতে বিনিয়োগ করতে উৎসাহিত করে আসছে। সৌদি আরবের সর্বোত্তম সম্পদ তহবিলের মধ্যে এসএএলআইসি অন্যতম। মরুভূমির রাজ্যটির অভ্যন্তরীণ খাদ্য নিরাপত্তা রক্ষায় ২০১১ সালে প্রতিষ্ঠানটি গঠিত হয়। প্রতিষ্ঠানটি বিদেশের জমি কিনে ফসল উৎপাদনসহ অন্যান্য কৃষি খাতে প্রচুর অর্থ বিনিয়োগ করে থাকে। তবে সাম্প্রতিক গম ক্রয়ের বিষয়ে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো মন্তব্য করা হয়নি। এর আগে ৬ এপ্রিল বিদেশের কৃষি জমিতে বিনিয়োগকারী বেসরকারি খাতকে চলতি বছরের মোট অভ্যন্তরীণ চাহিদার ১০ শতাংশ গম সরবরাহ করার জন্য বলেছিল সৌদি আরব। দেশটির রাষ্ট্রীয় শস্য ক্রয় সংস্থার প্রাক্কলন অনুযায়ী, এক্ষেত্রে বেসরকারি খাতকে সব মিলিয়ে ৩ লাখ ৫৫ হাজার টন গম ক্রয় করার প্রয়োজন হতে পারে। মূলত নভেল করোনাভাইরাসের প্রকোপে অভ্যন্তরীণ খাদ্য সরবরাহ চক্র স্বাভাবিক রাখতে বিশ্বের বিভিন্ন দেশ খাদ্যশস্য রফতানি বন্ধ করে দিয়েছে। এছাড়া দেশে দেশে লকডাউনের জেরে আন্তর্জাতিক খাদ্য সরবরাহ শৃঙ্খল বিঘ্নিত হচ্ছে। এতে অভ্যন্তরীণ খাদ্য নিরাপত্তা নিয়ে সৌদি আরব বিচলিত হয়ে পড়েছে এবং শস্যের মজুদ বৃদ্ধির পরিকল্পনা থেকে বেসরকারি খাতকে এমন তাগাদা দিয়েছে দেশটি। এসএজিও আরো বেশি গম কিনতে ইচ্ছুক। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে গত রোববার বিনিয়োগকারীদের সাবস্ক্রাইব করার আহ্বান জানানো হয়েছে। প্রতিষ্ঠানটি জানিয়েছে, প্রথম দফায় দুটি কোম্পানি পণ্যটি বিক্রির উদ্দেশ্যে নিবন্ধন করেছে। এসএজিওর প্রকাশিত আইন অনুযায়ী, যেসব বিনিয়োগকারী তাদের বিদেশী কৃষি জমি থেকে গম বিক্রির জন্য প্রতিষ্ঠানটিতে নিবন্ধন করবে, তাদের কমপক্ষে ৫১ শতাংশ সৌদি মালিকানাধীন হতে হবে।