মেসির জাদু চলছেই, ৪ মিনিটে দুই গোল
জাতীয় দল থেকে অবসর নিলেও ক্লাব জার্সি গায়ে জাদু দেখিয়েই যাচ্ছেন লিওনেল মেসি। যেমন মেজর লিগ সকারে আটালান্টা ইউনাইটেডকে ৩-১ গোলে হারিয়েছে ইন্টার মিয়ামি। এই ম্যাচে ৪ মিনিটের ব্যবধানে দুই গোল করেছেন মেসি। যার একটি ছিল আটালান্টার পুরো রক্ষণের সঙ্গে ছেলেখেলা করে।
মিয়ামির অন্য গোলটি এসেছে জার্মান বেরতেরেমের হেড থেকে। সেটিই ছিল ম্যাচে মিয়ামির প্রথম গোল। এক সপ্তাহে আগেই প্লে-অফ নিশ্চিত করা ফ্লোরিডার ক্লাবটি ধারাবাহিকতা বজায় রেখেছে জয়ের।
ম্যাচের শুরুটা কঠিনই ছিল বলা চলে। তবে প্রথমার্ধের শেষ মুহূর্তে জার্মান বেরতেরামের হেডে এগিয়ে যায় দলটি।
দ্বিতীয়ার্ধে স্বাগতিক আটলান্টার মিগেল আলমিরন দুটি সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হন। এরপরই শুরু হয় মেসির জাদু। দ্বিতীয়ার্ধের ৫৬ মিনিটে দলের হয়ে দ্বিতীয় গোল করেন মেসি। এর মাত্র চার মিনিট পর লুইস সুয়ারেজের লম্বা পাস থেকে বল পেয়ে যান আর্জেন্টাইন তারকা। এক ডিফেন্ডারকে বুদ্ধিদীপ্তভাবে বোকা বানিয়ে নিচু শটে লক্ষ্যভেদ করেন তিনি। তাতে ব্যবধান দাঁড়ায় ৩-০।
মেসির সামনে হ্যাটট্রিকের সুযোগও এসেছিল। সরাসরি কর্নার থেকে গোল করার চেষ্টা করেছিলেন তিনি। তবে আটলান্টার ডিফেন্ডাররা সেই প্রচেষ্টা আটকে দেন।
ম্যাচের শেষ দিকে পেনাল্টি থেকে গোল করে ব্যবধান কমান ফ্যাব্রিস পিকো। তবে তাতে মিয়ামির জয় আটকানো যায়নি।
এই জয়ে প্লে-অফের আগে নিজেদের অবস্থান আরও মজবুত করলো মিয়ামি। আগামী ২৪ অক্টোবর নিউইয়র্ক রেড বুলসের মাঠে খেলবে মেসির দল। একই দিনে শিকাগো ফায়ারের মুখোমুখি হবে আটলান্টা ইউনাইটেড, যারা ইস্টার্ন কনফারেন্সের পয়েন্ট তালিকার নিচের দিকে রয়েছে।
