ডিএসইর নতুন ওয়েবসাইট চালু
আজ ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) নতুন ওয়েবসাইট চালু হয়েছে। এর আগে মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) রাজধানীর নিকুঞ্জের ডিএসই টাওয়ারে ওয়েবসাইটটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
উদ্বোধনকালে ডিএসই চেয়ারম্যান মুমিনুল ইসলাম ও ব্যবস্থাপনা পরিচালক (এমডি) নুজহাত আনোয়ার, ডিএসইর পরিচালনা পর্ষদের সদস্যগণ,শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ডমিনেজ স্টিল কোম্পানি: আইপিও অর্থ ব্যবহারে অনিয়ম, চেয়ারম্যান-পরিচালককে জরিমানা
উদ্বোধনী অনুষ্ঠানে ডিএসইর ব্যবস্থাপনা পরিচালক (এমডি) নুজহাত আনোয়ার বলেন, আন্তর্জাতিক মানদণ্ড অনুসারে আমাদের নতুন ওয়েবসাইটটি ডিজাইন করা হয়েছে। বিনিয়োগকারীদের চাহিদার আলোকে এবারের ওয়েবসাইটটির ভেতর অনেক নতুন ক্যাটাগরি যুক্ত করা হয়েছে। যার মাধ্যমে একইসঙ্গে আগের থেকে আরো অনেক বেশি তথ্য জানতে পারবেন বিনিয়োগকারীরা।
তিনি জানান, নতুন ওয়েবসাইট চালু হলেও পুরনো ওয়েবসাইটটি আগামী ডিসেম্বর পর্যন্ত সচল থাকবে। যাতে বিনিয়োগকারীরা নতুন ওয়েবসাইটে ধীরে ধীরে অভ্যস্ত হতে পারেন। এ সময়ে পুরনো ওয়েবসাইটটিও সচলভাবে কাজ করবে। আগামী ডিসেম্বরের পরে শুধু নতুন ওয়েবসাইটটি থাকবে।
