ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার নেবে আবুল খায়ের গ্রুপ
স্টাফ রিপোর্টার
আবুল খায়ের গ্রুপে ‘ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার’ পদে জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন। প্রার্থীকে অবশ্যই স্নাতকোত্তর অথবা স্নাতক ডিগ্রিধারী হতে হবে। অভিজ্ঞতা ছাড়াও আবেদনের সুযোগ পাবেন।
পদের নাম: ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার
পদসংখ্যা: নির্ধারিত নয়
শিক্ষাগত যোগ্যতা: স্নাতকোত্তর অথবা স্নাতক
অভিজ্ঞতা: ১-২ বছর। তবে অভিজ্ঞতা ছাড়াও আবেদন করতে পারবেন।
বেতন: আলোচনা সাপেক্ষে
চাকরির ধরন: ফুল টাইম
প্রার্থীর ধরন: নারী-পুরুষ
বয়স: ২৩-৩২ বছর
কর্মস্থল: ঢাকা
আবেদনের নিয়ম: আগ্রহীরা এখানে ক্লিক করে bdjobs.com/jobs আবুল খায়ের গ্রুপ আবেদন করতে পারবেন।
আবেদনের শেষ সময়: ৩১ ডিসেম্বর ২০২৫ তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন।
