কালুরঘাটে পোশাক কারখানার গোডাউনে আগুন

স্টাফ রিপোর্টার

চট্টগ্রামের কালুরঘাট এলাকার একটি পোশাক কারখানার গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২৫ নভেম্বর) রাত সোয়া ৯টার দিকে কালুরঘাট বিসিক শিল্প নগরীর এশিয়ান গ্রুপের গোডাউনে এ আগুন লাগে।

ঢাকার কড়াইল বস্তির আগুন নিভতে না নিভতেই কালুরঘাটে আগুন লাগার খবরে চারদিকে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে আগুন নির্বাপণে অংশ নেয়।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের আগ্রাবাদ নিয়ন্ত্রণ কক্ষ সূত্রে জানা গেছে, আগুন লাগার খবর পেয়ে কালুরঘাট ও চন্দনপুরা ফায়ার স্টেশন থেকে চারটি ইউনিট অগ্নিনির্বাপণে কাজ করছে। আগুন লাগার কারণ ও ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে জানানো হবে বলে জানানো হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *