চুক্তির সঙ্গে সঙ্গেই ২৫০ কোটি টাকা সাইনিং মানি পাবে সরকার

স্টাফ রিপোর্টার

চট্টগ্রামের লালদিয়ায় বিশ্বমানের কনটেইনার টার্মিনাল নির্মাণ করা হবে বলে জানিয়েছেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন। এটি নির্মিত হলে আট লাখ কনটেইনার রাখা যাবে।

চৌধুরী আশিক বলেন, পাবলিক প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি) ভিত্তিতে ডেনমার্কের এপিএম টার্মিনালস এটি নির্মাণ করবে। এ বিয়য়ে আগামী চুক্তি সই হতে পারে।

তিনি বলেন, লালদিয়ার কনটেইনার টার্মিনাল নির্মাণে আগামী সপ্তাহ নাগাদ চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ ও এপিএম টার্মিনালসের মধ্যে চুক্তি সই হবে। এ চুক্তির সঙ্গে সঙ্গে এপিএম টার্মিনালস সাইনিং মানি বা সাইনিং বোনাস হিসেবে বাংলাদেশ সরকারকে ২৫০ কোটি টাকা প্রদান করবে।

বুধবার (১২ নভেম্বর) রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

বিডা চেয়ারম্যান বলেন, টার্মিনালটি নির্মাণে ছয় হাজার ৭০০ কোটি টাকা ব্যয় হবে। আগামী তিন বছরের মধ্যে অবকাঠামো নির্মাণ কাজ শেষ হবে।

তিনি বলেন, এটি একটি বিশ্বমানের টার্মিনাল হবে। এখানে দ্বিগুণ জাহাজ ভিড়তে পারবে। বর্তমানের চেয়ে ৪০ শতাংশ কর্মক্ষমতা বৃদ্ধি পাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *