৯ জনকে নিয়োগ দেবে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ
বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষে ০৩টি পদে ০৯ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ২৭ মে বিকেল ০৫টা পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ
পদের বিবরণ

চাকরির ধরন: স্থায়ী
প্রার্থীর ধরন: নারী-পুরুষ
কর্মস্থল: ঢাকা
বয়স: ০১ এপ্রিল ২০২৫ তারিখে ১৮-৩২ বছর। বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো প্রকার এফিডেভিট গ্রহণযোগ্য হবে না।
আবেদনের নিয়ম: আগ্রহীরা বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ এর মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদনের সঙ্গে ৩০০-৩০০ সাইজের ছবি ও ৩০০-৮০ সাইজের স্বাক্ষর স্ক্যান করে যুক্ত করতে হবে।
আবেদন ফি: টেলিটক প্রি-পেইড সিমের মাধ্যমে ২২৩ টাকা অফেরতযোগ্য হিসেবে ৭২ ঘণ্টার মধ্যে পাঠাতে হবে।
আবেদনের শেষ সময়: ২৭ মে ২০২৫ তারিখ বিকেল ০৫টা পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।
সূত্র: নয়া দিগন্ত, ০১ মে ২০২৫
