বঙ্গবন্ধুর জীবনাদর্শ নিয়ে ইসলামী ব্যাংকের আলোচনা সভা 

স্টাফ রিপোর্টার

ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের উদ্যোগে মহান বিজয় দিবস ও শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনাদর্শ ও বর্ণাঢ্য রাজনৈতিক জীবন নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সম্প্রতি ব্যাংকের টাওয়ারে এ সভা অনুষ্ঠিত হয়। ব্যাংকের বঙ্গবন্ধু পরিষদের সহযোগিতায় আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ.ক.ম. মোজাম্মেল হক।

ব্যাংকের চেয়ারম্যান প্রফেসর মো. নাজমুল হাসানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের রিস্ক ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) ইঞ্জিনিয়ার আবদুল মতিন, ডিরেক্টর মো. জয়নাল আবেদীন, ম্যানেজিং ডিরেক্টর ও সিইও মুহাম্মদ মুনিরুল মওলা এবং বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান কল্যাণ ট্রাস্টের সচিব অধ্যক্ষ মো. শাহজাহান আলম সাজু। স্বাগত বক্তব্য দেন ইসলামী ব্যাংক বঙ্গবন্ধু পরিষদের সভাপতি মো. মোজাহারুল ইসলাম মেহেদী। অনুষ্ঠানে প্রধান কার্যালয়ের নির্বাহী ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *